Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ٢٩٠
📝 نص 📖 PDF

প্রত্যেকটা হুকুম পালন করা তো সহজই ছিলো । কিন্তু মৃত্যুর আসল কারণ গোপন রাখা তো অসম্ভব ব্যাপার। কারণ সুলতান মালিক শাহ গতানুগতিক ধারার সুলতান হলে তার মৃত্যুর খবর শুনে লোকেরা এই বলে চিন্তামুক্ত হয়ে যেতো যে, আজ এক সুলতান মরেছে কাল আরেক সুলতান এসে যাবে । সুলতান মালিক শাহ তো নেযামুল মুলকের মতো জনগণের সবচেয়ে কাছের মানুষ ছিলেন । প্রজাদের সঙ্গে তিনি সুলতান নয় একজন সাধারণ মানুষ হিসেবে মিশতেন। তাছাড়া তিনি ইসলাম ও মুসলমানকে এ বাতিনীদের অশুভ ঝড়ের কবল থেকে রক্ষার জন্য যে অক্রান্ত সাধনা করেছেন তা তো এই দেশের জনসাধারণের কাছে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইতিহাস । সাধারণ মানুষরা তো বটেই দেশের ছোট ছোট বাচ্চারাও তার নাম নিতো পরম ভালোবাসা নিয়ে । সুলতান মালিক শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তার ঘরে যে বিলাপ উঠলো তা জঙ্গলের আগুনের মতো দেখতে দেখতে সারা শহরে ছড়িয়ে পড়লো। তুফানের মতো খণ্ড খণ্ড মিছিলের আকারে লোকেরা শাহী মহলে ভেঙ্গে পড়লো । মহলের ফটকের প্রহরীরা লোকেদেরকে বাধা দেবে কি নিজেরাই কীদছিলো বুক চাপড়িয়ে। মহিলারা এই বলে চিৎকার করছিলো- এঁ বাতিনী কাফের সুলতানকে বিষ দিয়েছে। এ অবস্থায় তার মৃত্যুর কারণ গোপন রাখা দুরূহ হয়ে পড়লো । তারপর বরকিয়ারকের হুকুমে সালতানাতের প্রতিটি প্রাদেশিক শহরে এই ঘোষণা দিয়ে পয়গাম পাঠিয়ে দেয়া হলো, সুলতান ইন্তিকাল করেছেন, কাল দুপুরে মারুতে ঘোড়দৌড়ের ময়দানে তার জানাযার নামায পড়ানো হবে । আর জানাযার পর এক বাতিনীকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এতে অনেকের মনেই প্রশ্ন জাগলো এক বাতিনীকে কেন এমন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হবে? সম্পর্ক রাখা আমীর উমারার সংখ্যা কম ছিলো না। তারা প্রত্যেকেই সুলতানের মৃত্যুর কারণ জেনে যায় অল্প সময়ের মধ্যেই । পরদিন যোহরের নামাযের পর সুলতানের জানাযা অনুষ্ঠিত হলো। লক্ষাধিক মানুষ তার জানাযায় এলো । আরো লক্ষ লক্ষ মানুষ সারা দেশে তার গায়েবানা জানাযা আদায় করলো। তাকে দাফন করার পর সুলতানের হত্যাকারী এ বাতিনীকে ঘোড়দৌড়ের ময়দানে আনা হলো । সুলতানের কথামতো একটি গর্তে বাতিনীর কোমর পর্যন্ত পুতে ফেলা হলো। চার সিপাহী এক দিক থেকে নিয়ে এলো চারটি বিশাল হিংস্র কুকুর। কুকুরগুলোর বাঁধ খুলতেই চারটি কুকুরই এক সঙ্গে সেই বাতিনীর ওপর হামলে পড়লো । আকাশ কীপানো বাতিনীর একটি চিৎকার কেবল শোনা গেলো-'হাসান ইবনে সবা জিন্দাবাদ, । এরপর লক্ষাধিক দর্শক দেখলো, যেখানে এ বাতিনীকে পুঁতা হয়েছিলো সেখানে শত শত গোশতের টুকরো নিয়ে কুকুর চারটি কামড়াকামড়ি করছে। ৬২ দড$/৬$.2111001109.0011

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.