Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হায় দুর্ভাগা সুলতান!'-ছদ্মবেশী লোকটি বললো- “এই বিষের কোন প্রতিষেধক নেই। আমার মৃত্যুর জন্য আমি মোটেও চিন্তিত নই। পুরস্কার দিয়ে কি করবো আমি । আমি হাসান ইবনে সবার ফেদায়েন। আমার জন্য এই পুরস্কারই যথেষ্ট যে, আমি ইমামের সন্তুষ্টি অর্জন করেছি। আমি সোজা জান্নাতে যাচ্ছি। ইমাম যে কাজের জন্য আমাকে পাঠিয়েছিলেন তা তো আমি করে ফেলেছি।" ডাক্তার এসেই সুলতানের নাড়ী পরীক্ষা করে সুলতানকে ওঁষধ খাওয়ালেন। কিন্তু ডাক্তারের মুখে যে হতাশা ফুটে উঠলো সেটা তিনি লুকোতে পারলেন না। বরকিয়ারকের মা এসব জানতে পেরে চিৎকার করতে করতে সুলতানের কামরায় এলেন। পেছন পেছন রুজিনা, মুহম্মদ ও সাঞ্জারও এলো । মুহাম্মদ ও সাঞ্জার কি বলবে কি করবে বুঝতে পারছিলো না। দিশাহারা চোখে একবার সুলতানের দিকে আরেকবার দরবেশের দিকে তাকাতে লাগলো । “সুলতানে মুহতারাম!'-মুযাম্মিল আফেন্দী বললো- “ওকে আমার হাতে ছেড়ে দিন। নিজ হাতে ওকে আমি হত্যা করবো । “ওকে নিয়ে যাও'_সুলতান কম্পিত কণ্ঠে বললেন- “ওকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ওর ওপর রক্তচোষা কুকুর ছেড়ে দাও আর আরেকটি কবর খুড়ে ওর বোনকে জীবন্ত দাফন করে দাও ।” করুজিনা চরম আতংকিত চোখে বরকিয়ারকের দিকে তাকালো । বরকিয়ারক রুজিনাকে আড়াল করে দীড়িয়ে বললো- “না, নিরপরাধীর কোন শাস্তি নেই ।' “বেওকুফ হয়ো না বরকিয়ারক! যাকে তুমি বাঁচাতে চাচ্ছো সে এক নাগিনা' _মুযাম্মিল ধমকে উঠলো । “খবরদার!-বরকিয়ারক গর্জে উঠলো-'এই মেয়ের কাছে আসবে না কেউ । আর সবাই শুনে নাও, সুলতান জীবিত না থাকলে আমিই সুলতান হবো। এখন আমার হুকুম চলবে'-সে হাসান ইবনে সবার ফেদায়েনের দিকে ইংগিত করে বললো- সুলতান মুআজ্জম যেভাবে হুকুম দিয়েছেন ওকে সেভাবে শেষ করে দাও ।” এই হাঙ্গামার মধ্যেই সুলতানের সমস্ত দেহ একবার কেঁপে উঠলো এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৪ বাতিনীকে যেভাবে হত্যা করতে বলেছেন সেভাবে হত্যা করা হোক। আর কেউ এঁ বাতিনীর বোন রুজিনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তার সঙ্গে সুলতান বরকিয়ারকের বিয়ে হবে এবং কেউ যেন না জানে, সুলতানকে এক বাতিনী বিষ দিয়ে মেরেছে। সবাইকে বলা হবে দীর্ঘ অসুস্থতার পর সুলতান মারা গেছেন ।” ৬১ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।