বরকিয়ারককে বললো, সে সুলতানকে দেখতে চায় । তার ব্যাকুলতা দেখে বরকিয়ারক আর না করতে পারলো না। মুযাম্মিলকে সুলতানের কামরায় নিয়ে গেলো । মুযাম্মিল সুলতানের কামরায় ঢুকে দেখলো, সুলতান খাটের ওপর হাত পা ছেড়ে পড়ে আছেন। মরা লাশের মতো তার চেহারা রক্তশূন্য। মুযাশ্মিলের ভেতর কে যেন অশনি সংকেত বাজিয়ে দিলো । সুলতানের পাশে বসে থাকতে দেখলো দরবেশকে। দরবেশের চেহারার ওপর মুযাম্মিলের চোখ পড়লো এবং মুযাম্মিল একটা চরম ধাক্কা খেলো। তার পা কেঁপে উঠলো। দরবেশের চোখের নিচে মটর দানার মতো কালো তিলটা যেন মুযাম্মিলকে ভেংচি কাউছে। মুযাম্মিলের সঙ্গে এর ঘোড়দৌড়ের ময়দানে দেখা হয়েছিলো । এটা মনে হতেই মুযাম্মিলের মাথায় বিদ্যুৎ চমকে উঠলো এবং নিমিষের মধ্যেই তার সব মনে পড়লো। এই তিলওয়ালা লোকটা তো যুবক ছিলো। তার দীড়ি ছিলো কুচকুচে কালো, ছোট ছোট করে ছাটা। চুলও ছিলো কদম ছাট । এখন তার চুল ও দাড়ি এত লম্বা ও কাচা পাকা কেন? আচমকা মুযাম্মিলের মনে পড়লো এই তিলওয়ালার সঙ্গেই সে খালজান থেকে আলমোত গিয়েছিলো । আরে এ তো হাসান ইবনে সবার লোক। মুযাম্মিলের খুশড়ির ভেতর হাতুড়ি পেটা শুরু হলো। সে কোন কিছু না ভেবেই দরবেশের কীচা পাকা লম্বা দাড়ি ধরে টান দিলো। পুরো দাড়ি মুযাম্মিলের হাতে চলে এলো । দরবেশের মুখে কালো ও ছোট করে ছাটা দীড়ি রয়ে গেলো । কামরার সবাই মুযাম্মিল আর দরবেশকে হতভম্ব হয়ে দেখছে। মুযাম্মিল এবার দরবেশের পাগড়িটি মাথা থেকে খুলে তার ঘাড় অবধি লম্বা চুল ধরে টান দিলো । এই চুলও উঠে এলো। সুলতান আতকে উঠলেন। বরকিয়ারক এক ঝটকায় দীড়িয়ে গেলো। 'সুলতানে মুহতারাম!'-মুযাম্মিল হাহা করে বলে উঠলো-“এই লোক তো আপনার বাদামে ও খেজুরের মধ্যে বিষ ভরে বিষ পান করিয়েছে । এখনই ডাক্তারকে ডাকুন।' এক পাশের দেয়ালে কারুকাজ খচিত সুলতানের তলোয়ারটি ঝুলছিলো । মুযাম্মিল তলোয়ারটি নিয়ে কোষমুক্ত করে তলোয়ারের অগ্রভাগ দরবেশের শাহরগে রেখে বললো- “সত্য বল্ তুই কে? তোর সঙ্গের মেয়েটি কেঃ সেতো তোর বোন নয় তোরা হাসান ইবনে সবার পাঠানো লোক ।' “দোস্ত'!-দরবেশ হাসিমুখে এবং নির্ভয়ে বললো- “আমি আমার কাজ করে ফেলেছি। এখন তুমি আমাকে কতল করতে পারো। তবে আমার সঙ্গের মেয়েটিকে অপরাধী ভেবো না। সে আমার গোপন জীবন সম্পর্কে কিছুই জানে না। আমি সুলতানের হত্যাকারী । এজন্য সুলতানের কাছে এ অনুরোধ করতে পারবো না যে, আমার অপরাধে আমার বোনকে শাস্তি দেবেন না।” 'হায় যালিম মানুষ !'-সুলতান বড় করুণ মুখে ক্ষীণ কণ্ঠে বললেন- “তুমি যদি এই বিষের ক্রিয়া আমার দেহ থেকে নামিয়ে দিতে পারো তোমাকে ক্ষমা করে সসম্মানে এখান থেকে বিদায় করবো। তোমার বোনের বিয়ে দেবো আমার ছেলের সঙ্গে আর তুমি যে পুরস্কারই চাইবে তাই তোমাকে দেবো ।' ৬০ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।