Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে উপঢৌকন দেয়ারও আশ্বাস দিলেন। কিন্তু দরবেশ তাকে এই বলে থামিয়ে দিলো যে, সে কারো পুরস্কারের আশায় এখানে আসেনি । একজন সাচ্চা মুসলমানের খেদমত করতে এসেছে। একটু পর দরবেশ রুজিনাকে নিয়ে বের হয়ে গেলো । ০০০০ সুলতান মালিক শাহর প্রতিদিনের এই রুটিন দীড়িয়ে গেছে, তিনি ভোরে উঠে প্রথমে একটা বাদামের দানা মুখে দিয়ে চাবাতে থাকেন। এরপর নামায ওযীফা আদায় করেন । এশার নামাযের পরও কিছু ওযীফা আদায় করে একটা খেজুর মুখে দিয়ে চাবাতে থাকেন । তারপর ঘুমুতে যান। আর বরকিয়ারক এখন প্রতিদিন দু' তিনবার রুজিনার কাছে যায়। এখন আর তাদের সরাইখানার পেছনের বাগানে যেতে হয় না। বরকিয়ারককে দেখলেই দরবেশ কামরা থেকে বের হয়ে যায়। রুজিনা তখন তার রূপের মায়ায় বরকিয়ারককে মাতিয়ে তোলে আর বরকিয়ারক ভিখারীর মতো রুজিনার মধ্যে হারিয়ে যায় । দরবেশ প্রতিদিনই সুলতানের কাছে গিয়ে বসে বিড় বিড় করে দুআ দরূদ পড়ে। সুলতানের চোখে ফুঁক মারে । তারপর গন্ভীর সুরে এটা ওটা বলে চলে আসে । ছয় দিনের দিন সুলতান হঠাৎ তার বুকে কেমন অসহ্য অস্থিরতা অনুভব করলেন। সুলতান দরবেশকে ডেকে আনতে নির্দেশ দিলেন। দরবেশ আসতে তার এই অস্থিরতা বেড়ে মাথায় গিয়ে পৌছে। “এমন হওয়ারই কথা ছিলো'-দরবেশ এসে সুলতানকে বললো- “মুখ বুজে এ কষ্টটা সহ্য করে যান। কাল এ সময় কষ্ট কমতে থাকবে । তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন ।” সেদিন দিনে রাতে সুলতান ঘুমুতে পারলেন না। পরদিন সকালে তিনি অনুভব গতকালের মতোই সান্ত্বনা দিলো এবং আনন্দ প্রকাশ করলো যে, তার চিকিৎসা সফল হওয়ার প্রমাণ এটা । পরদিন ভোরে উঠে সুলতান বাদামের শেষ দানাটি মুখে পুড়লেন। সন্ধ্যা পর্যন্ত তিনি রাতে যেন দরবেশ তার এখানে কাটায় । তিনি আর এ কষ্ট সহ্য করতে পারছেন না। মুযাম্মিল আফেন্দী সুলতানকে দেখছে না অনেক দিন ধরে। তাকে বলা হচ্ছে, ডাক্তার ও এক দরবেশ চিকিৎসক কঠিন নিষেধাজ্ঞা জারী করেছে সুলতানের কাছে কোন সাক্ষাতপ্রার্থী আসতে পারবে না। বরকিয়ারকের সাথে তার প্রায়ই দেখা হয়। বরকিয়ারক প্রায়ই সুলতানের অবস্থা কি দরবেশ কি বলেছে তা তাকে বলেছে। সেদিন সুলতানের অবস্থা বেশি নাজুক শুনে মুযাম্মিল আর নিজেকে সামলে রাখতে পারলো না। সন্ধ্যার দিকে অস্থির হয়ে মুযাম্মিল সুলতানের মহলের দিকে ছুটে গেলো। ৫৯ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।