'এটা আলাদা করে রাখবেন'-দরবেশ বললো-“আমি পড়ে দিয়েছি এগুলো । গত রাতে এজন্য ঘুমাইনি পর্যন্ত" দরবেশ তার মতো আরো অনেক কথা বললো । তার কথা শুনে সুলতানের চোখে মুখে মাঝে মধ্যে আশার ঝলক চমকে উঠতে দেখা গেলো । তার মলিন চেহারাও উজ্জল হয়ে উঠলো । কথায় কথায় সুলতান মালিক শাহ দরবেশের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করলেন । এর উত্তরে দরবেশ বরকিয়ারককে যা বলেছিলো সুলতানকেও তা বললো । “মহামান্য সুলতান! দরবেশ বললো- “আমার মাথার ওপর এখন একটা বোঝাই আছে। এটা নামাতে পারলে বাকী জীবন কাবার চত্বরে কাটিয়ে দেবো । আমার ছোট একটি বোন আছে। সত্যিকারের একজন মর্দে মুমিনের হাতে তাকে সোপর্দ করতে চাই।" 'আপনার বোন কোথায়?'-সুলতান জিজ্ঞেস করলেন। “ওকে আমার সাথেই নিয়ে এসেছি। একলা ছাড়ার সাহস হয় না”। “মুহতারাম আব্বাজান!'- বরকিয়াক সলজ্জ মুখে বললো- “আমি উনার বোনকে দেখেছি। ঘটনাক্রমে তার সঙ্গে কথাও হয়েছে। আমার এতে মনে হয়েছে উনার বোন শুধু সুন্দরীই নয়, বেশ বুদ্ধিমতী ও দূরদরশশীও। আপনি অনুমতি দিলে উনার বোনকে বিয়ে... “নিয়ে আসুন এঁ মেয়েকে'_সুলতান দরবেশকে বললেন। মেয়েকে নিয়ে আসলো বরকিয়ারকের মা। দরবেশ সুলতানের মনে এতই প্রভাব বিস্তার করেছে যে, তিনি আর এর চেয়ে বেশি ভাবনার প্রয়োজন বোধ করলেন না। মেয়েকে প্রথামতে দু" একটি কথা জিজ্ঞেস করলেন। মেয়েটিও জবাব দিলো বিচক্ষণতা নিয়ে। “বরকিয়ারক!'_সুলতান এমনভাবে বললেন যেন কোন শাহী ফরমান জারী করছেন-এই মেয়ের সঙ্গেই তোমার বিয়ে হবে ।” বরকিয়ারকের মাও মেয়ের রূপ দেখে তার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাই তিনিও স্বামীর মতকে সাদরে সমর্থন করলেন। “না সুলতানে মুহতারাম!' দরবেশ হাতজোড় করে বললো- “আমি এত উপরে উঠার যোগ্য না। আরেকটু ভেবে চিন্তে ফয়সালা করুন। এমন যেন না হয় যে, শাহী মহলে আমার বোনকে এই বলে খোটা দেয়া হবে-সে ঘর ও ঠিকানাবিহীন এক দরবেশের বোন ।' “আমি আমার ফয়সালা শুনিয়ে দিয়েছি। এটা ইসলাম ও রাসূলুল্লাহ (স) এর প্রতি আত্মপ্রেমীদের খান্দান। মেয়েদেরকে এখানে চোখের পাপড়িতে বসিয়ে রাখা হয়। আপনি যে আশংকা প্রকাশ করেছেন এই চারদেয়ালের ভেতর তা পাপ মনে করা হয়। “মুহতারাম সুলতান'-বরকিয়ারকের মা বললেন- 'আগে আপনি সুস্থ হয়ে উঠুন। তারপর এই মেয়ের সাথে বরকিয়ারকের শাদীর ইন্তেজাম করা যাবে ।' বরকিয়ারকের মার চেহারায় আজ অনেক দিন পর হাসি দেখা দিলো। কারণ সুলতানের চেহারায় আজ সতেজতার আভা দেখা দিয়েছে। এজন্য তিনি দরবেশের ৫৮ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।