Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

দরবেশ তাকে যা যা বলেছে বরকিয়ারক সুলতানকে তার সবই বললো । সুলতান বরকিয়ারককে বললেন দরবেশকে নিয়ে আসতে। শাহী পান্কিতে করে দরবেশকে আনা হলো । বরকিয়ারকের অনুরোধে দরবেশ রুজিনাকেও সঙ্গে নিয়ে এসেছে। বরকিয়ারক রুজিনাকে তার মা বোনদের কাছে পাঠিয়ে দিলো আর দরবেশকে নিয়ে সুলতানের কাছে গেলো । দরবেশ সুলতানের সামনে বসে একটু ঝুঁকে কিছুক্ষণ বিড় বিড় করলো । তারপর চোখ বন্ধ করে মোরাকাবায় চলে গেলো । আর হাতের আঙ্গুলে তসবীহের দানা গুনতে লাগলো । একটু পর চোখ খুলে তসবীটি রেখে দিয়ে সুলতানের মুখের দিকে গভীর চোখে তাকিয়ে রইলো। “মহামান্য সুলতান! আগে যা দেখেছি এখনো তাই দেখতে পাচ্ছি'-দরবেশ বললো- দুশমন ঘরে বসেই আঘাত করেছে । এই মহল এলাকার কোথাও না কোথাও কালো বিড়ালের মাথা দাফন করা আছে। কোথায় আছে তা আমি বলতে পারবো না এখন । পরে আপনাকে তা বের করে দেখাবো । এখন কাজ হলো, এর প্রতিক্রিয়া দ্রুত দূর করা । যাতে আগের মতো আপনার মাথা আবার কাজ শুরু করে ।' “এ চিকিৎসা আপনি কিভাবে করবেন? আমারও কিছু করতে হবে?'_সুলতান জিজ্ঞেস করলেন। “কিছু নফল নামাযের ওষীফা ও নামাযের পর পাঠ করার কিছু দুআ দেবো আপনাকে, আর বাকী কাজ আমি করবো। সাত দিন পর আপনি আবার তাজা হয়ে উঠবেন ।' “আচ্ছা! আপনার কাছে এমন কোন ওযীফা বা আমল আছে যা করার পর শক্তিশালী দুশমনও দূর হয়ে যাবে'_সুলতান জিজ্ঞেস করলেন। “অনেক কিছুই হতে পারে। কিন্তু সব তো আর একবারে হবে না। আগে আপনাকে সুস্থ সবল করতে হবে । তারপর অন্য কাজও করা যাবে ।” সুলতান নিজেকে সম্পূর্ণরূপে এই দরবেশের কাছে সঁপে দিলো । “মহামান্য সুলতান!-দরবেশ বললো- “আমি দেখতে পাচ্ছি, হাসান ইবনে সবা আপনার ওপর যে জাদু চালিয়েছে তা উল্টো তার ওপর গিয়ে পড়বে । নিশ্চিতভাবে বলতে না পারলেও অনুমানে বলছি, এতে হাসান ইবনে সবা এর উল্টো প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না । মরে যাবে । আর সে মরে গেলে তো বাতিনীরাই খতম হয়ে যাবে। আপনাকে আমি বাদামের সাতটি দানা ও সাতটি খেজুর দেবো । প্রতিদিন ফজরের পর আপনি খালি পেটে একটি করে বাদামের দানা খাবেন এবং রাতে শোয়ার আগে একটি করে খেজুর খাবেন। মনে রাখবেন । বাদামের দানা ও খেজুর অনেকক্ষণ চাবিয়ে মুখের লালার সঙ্গে মিশিয়ে তারপর গিলতে হবে । এই সাত দিনে আপনার কষ্ট কিছুটা বেড়ে যেতে পারে । এতে পেরেশান হবেন না । অষ্টম দিনে খাট থেকে লাফিয়ে উঠবেন এবং সদ্য যুবকের মতো শরীরে চাঙ্গাভাব অনুভব করবেন ।' দরবেশ তার থলে থেকে সাতটি বাদামের দানা ও খেজুর বের করে সুলতানের হাতে দিলো। ৫৭ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।