Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

আমার পায়ে আপনি স্বর্ণমুদ্রার স্তূপ রেখে দিতে পারেন। কিন্তু আমাকে কিনতে পারবেন না।' তুমি কি এখনো আমাকে মানতে পারোনিঃ তুমি কি বুঝোনি আমার ভালোবাসার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে, তোমার দেহের সঙ্গে নয়?'-বরকিয়ারক আকুল হয়ে জিজ্ঞেস করলো । “আমি তো সেই ভালোবাসাই খুঁজে মরছি। কিন্তু শুনেছি শাহী খান্দানের লোকেরা ভালোবাসা করে দেহের সঙ্গে । অন্তরের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।' “সেটা অন্য কোথাও । মুসলমান শাহী খান্দানে নয়। আচ্ছা কোথায় আবার তোমার সঙ্গে আমার দেখা হবে? “রাতে আমার ভাইজান কুন্তকর্ণের মতো ঘুমান। তার কানে ঢোল বাজালেও তিনি চোখ খুলবেন না। সরাইখানার পেছনে চমৎকার একটি বাগান আছে । মাঝরাতে সেখানে দেখা হবে ।' বরকিয়ারক যেন ভুলেই গেছে সে এত বড় সালতানাতের এক শাহজাদা । সে কুজিনার কাছে প্রেমের জন্য শুধু হাত পাততে বাকী রেখেছে। অনেকক্ষণ পর দরবেশ এলো । কিন্তু বরকিয়ারকের মনে হলো, দরবেশ মুহুর্ত মাত্র দেরী করেছে। দরবেশ বরকিয়ারককে কৃতজ্ঞতা জানালো । বরকিয়ারক তো সেখান থেকে উঠতেই চাচ্ছিলো না। তবুও তাকে উঠতে হলো। ০০০০ সেদিনের সব কাজকর্ম ভুলে গেলো বরকিয়ারক। সরাইখানা থেকে সোজা সুলতানের কামরায় গিয়ে হাজির হলো । সুলতান তখন জেগে উঠেছেন। “বেটা বরকিয়ারক!-_তাকে সুলতান মালিক শাহ ক্ষীণ কণ্ঠে বললেন- “এখন আর আমার জীবনের ভরসা নেই। এই বাস্তবতা মেনে নাও। আমি আর দুই চার দিনের মেহমান মাত্র । সালতানাতের সবকিছু তোমার কীধে এসে পড়বে । তোমার এত বড় ইসলামী সালতানাতকেই সামলানো হবে না, ইসলামকেও সমুন্নত করতে হবে ।” মুহতারাম আব্বাজান! এত ভেঙ্গে পড়বেন না'-বরকিয়ারক বললো-আপনার কাছ থেকে আল্লাহ আরো অনেক কাজ নেবেন। আল্লাহর ওয়াস্তে এমন কথা আর বলবেন না। ডাক্তার বলেছেন, আপনার শরীরে কোন অসুখ নেই। আপনি নিজেই আপনার মনে বোঝা চেপে রেখেছেন । আপনাকে আমি আত্মিক চিকিৎসা করতে চাই ।? “আমি নিজেও আত্মিক চিকিৎসার পক্ষে । কিন্তু এমন আত্মিক চিকিৎসক তো দেখছি না আমি'। “আমি একজন আত্মিক ও মানসিক চিকিৎসক পেয়েছি। তিনি বলেছেন আপনার শারীরিক কোন অসুখ নেই । আপনার প্রতি জাদুটোনা করে হয়েছে। আপনি তো জানেন, হাসান ইবনে সবা ছাড়া এ কাজ আর কারো হতে পারে না। এ হাকিম আমাকে বলেছেন, আপনি দীর্ঘায়ু পেয়েছেন ।' ৫৬ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।