Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“দেখো রুজিনা! ভুলে যাও আমি শাহজাদা । আমাকে তোমার মতোই একজন মনে করো । আচ্ছা সত্যি করে বলো তো আমাকে তোমার ভালো লেগেছে কিনা? “বড় কঠিন প্রশ্ন করেছেন। যদি বলি আপনাকে খুব ভালো লাগছে তাহলে আপনি বলবেন, আপনি শাহজাদা বলে আপনাকে ভালো লাগছে আমার । যদি বলি ভালো লাগার মতো কোন কিছু নেই আপনার মধ্যে, আপনি নারাজ হয়ে যাবেন। জ্ঞানীরা বলে থাকেন, বাদশাহদের কাছ থেকে দূরে থাকো । যদি খুশী থাকেন স্বর্ণরুপায় ঝুলি ভরে দেবেন । বেজার হলে শুলিতে চড়িয়ে দেন। “আমি তোমার মধ্যে আরেকটা গুণ দেখতে চাই । সেটা হলো সাহস। এমন মেয়ে আমি চাই যে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না।' “আল্লাহকে ছাড়া আমিও কাউকে ভয় পাই না'_রুজিনা বললো- “আমি আবার বলবো, আমি যদি বলি আপনাকে খুব ভালো লাগছে আপনার ভেতরের সুলতানী জেগে উঠবে । আপনি ভাববেন, আমি আপনাকে নয় আপনার পদমর্যাদাকে ভালোবেসেছি। আপনি অনেক মেয়ে দেখেছেন কাউকেই আপনার উপযুক্ত মনে হয়নি । আমিও অনেক সুদর্শন যুবক দেখেছি, আপনার মতো কাউকে আমি পাইনি ।” “কোন্‌ জিনিসটা আমার ভালো লেগেছে সেটা কি সাহস করে তুমি বলতে পারবে? “এক সুলতানের ছেলে হয়েও আপনার মধ্যে কোন গর্ব অহংকার নেই । আপনি ভাইজানকে বলেছেন, কোন মেয়ের প্রতি আপনার দুর্বলতা ছিলো না। আপনি যদি সত্য বলে থাকেন তাহলে আপনার মতো পুরুষকেই আমি আমার স্বামী হিসেবে কল্পনা করেছি এত দিন। কিন্তু আমি কখনো আপনার উপযুক্ত হতে পারবো না। এই প্রথম এক মেয়ে বরকিয়ারকের মন মস্তিষ্ক উভয়টাকেই কাবু করে ফেললো । বরকিয়ারক রুজিনাকে তার সিদ্ধান্ত জানিয়ে দিলো। “না না'-রুজিনা আতকে উঠে বললো-“এই বিয়ে কখনো হবে না। সুলতান আপনাকে কখনো এই অনুমতি দেবেন না যে, ঘর নেই বাড়ি নেই এমন এক মেয়েকে আপনি বিয়ে করুন।' “রুজিনা! তুমি জানো? তোমার জন্য আমি সালতানাতের উত্তরাধিকারও বিসর্জন দিতে পারবো? আল্লাহ সাক্ষী, বিশ্বাস করো, তুমিই প্রথম যাকে আমি এভাবে বললাম'-বরকিয়ারক বললো ঘোরলাগা কণ্ঠে । কিন্তু আপনি সুলতানের বড় পুত্র। তারপর আপনিই সুলতান হবেন। আপনাকে আমি সুলতান হিসেবে দেখতে চাই । আপনি আমাকে আর বাধ্য করবেন না।” “তোমার ভাইজান এসে পড়ছেন। তোমার সঙ্গে আমার একা কোথায় দেখা হতে পারে? “দেখা হওয়া তো কোন সমস্যা না। কিন্তু আপনাকে বলছি আমি; আপনি যদি এক শাহজাদার ভাব নিয়ে আমার কাছে আসেন তাহলে তা হবে আমাদের শেষ সাক্ষাত। আমার ভাই একজন দরবেশ। তার কাছে এতটুকু পুঁজিই আছে যা দিয়ে আমার ইজ্জত । আমি প্রাণ দিয়ে দেবো কিন্তু এই সম্পদ কাউকে ছুঁড়ে দেবো না। ৫৫ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।