Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

তারপর রহস্যভরে দরবেশ এমন এমন কথা বললো যে, বরকিয়ারক অনুভব করলো এখনই দরবেশকে সুলতানের কাছে নিয়ে যাওয়া উচিত । “আচ্ছা! এসব জাদু-মন্ত্র দিয়ে কি আমাদের পুরো সালতানাত ধ্বংস করা যাবেঃ'-বরকিয়ারক দরবেশকে জিজ্ঞেস করলো। 'না'-দরবেশ বললো- “তবে এতটুকু ভেবে দেখুন যে, কোন ঘরের কর্তাকে যদি মানসিক রোগীতে পরিণত করা হয় এর পরিণতি কি হবে? সেই পরিবার ধ্বংস হয়ে যাবে। এই সালতানাতেরও সে অবস্থা । সুলতান মালিক শাহকে মানসিক ও শারীরিকভাবে পঙ্গু করে দেয়া হয়েছে । আপনি তার স্থলাভিষিক্ত হলে আপনারও একই অবস্থা হবে। তারপর সালতানাত ধ্বংস হয়ে যাবে ।' “আপনি কোন্‌ পদ্ধতিতে চিকিৎসা করবেনঃ আপনি কি শুধু তার জন্য দুআ করবেন না অন্য কিছুও করবেনঃ “দুআ তো করতে হবেই। কিছু তাবীজও দেবো । তবে সুলতানের সঙ্গে সাক্ষাতের আগে আমার চিকিৎসা ফলদায়ক হবে না। তার কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যান। আমি আমার পীর মুরশিদকে এত কষ্টে থাকতে দিতে পারি না।? “আমি নিজেও তো তার এ অবস্থা সহ্য করতে পারছি না। তিনি আপনার পীর মুরশিদ আর আমার বাবা । ঠিক আছে আমি যাচ্ছি। তিনি জাগলে আপনাকে খবর দেবো । আপনি এখানেই তো আছেন? হ্যা, সুলতানকে না দেখে আমি এখান থেকে যাবো না।' “ভাইজান! আপনি না কি জরুরী কাজে যাবেন । তাড়াতাড়ি আসবেন কিন্তু'-রুজিনা দরবেশকে বললো । “ওহ্‌! তুমি মনে করিয়ে দিয়ে ভালো করেছো । আমি তাড়াতাড়িই আসবো। শাহজাদা এতক্ষণ তোমার সঙ্গে থাকবেন'-দরবেশ বরকিয়ারককে বললো- শাহজাদা! ও একা ভয় পায়। আমার ছোট একটি কাজ আছে। দয়া করে আপনি যদি একটু বসতেন... বরকিয়ারক সায় দিতেই দরবেশ বেরিয়ে গেলো। “আপনি তো নিশ্চয় বিয়ে করেছেনঃ'_রুজিনা আমতা আমতা করে বরকিয়ারককে জিজ্ঞেস করলো । না রুজিনা! আমাদের খান্দানের রীতি হলো, ছেলেদেরকে তখনই বিয়ের উপযুক্ত মনে করা হয় যখন তাদের জ্ঞান বুদ্ধিও প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এখনো আমি ঠিক করিনি কাকে বিয়ে করবো! “আপনি কেমন মেয়ে চানঃ'_রুজিনা লজ্জা পেয়ে জিজ্ঞেস করলো। “কত মেয়েই তো দেখেছি। কিন্তু পছন্দ তো এ পর্যন্ত কাউকেই হলো না।" “আপনি কি মেয়েদের মধ্যে কোন গুণ-রহস্য খুঁজছেন?” হ্যা! “একটি মেয়ের মধ্যেও কি তা পাননিঃ'_মুচকি হেসে রুজিনা জিজ্ঞেস করলো । “আজ পেয়েছি। কার মধ্যে জানো? তোমার মধ্যে'বরকিয়ারক মুখ লাল করে বললো। কিন্তু আমি তো শাহী খান্দানের উপযুক্ত নই ।' ৫৪ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।