“খোশ আমদেদ!"_মেয়েটি ঝুঁকে পড়ে বললো- “সুলতানের অসুস্থতা আমাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে । তার জন্য আমি দুআ করে যাচ্ছি। সম্ভব হলে আমার প্রাণটাই সুলতানকে দিয়ে দিতাম । তিনি তো ইসলামের অনেক বড় এক স্তত্ত। আল্লাহ তাকে সুস্থতা দান করুন। “এ আমার ছোট বোন রুজিনা'-দরবেশ বললো- “আমার কাধের ওপর সে এখন বড় দায়িত্ব হয়ে চেপে আছে। এ পর্যন্ত কোন উপযুক্ত ছেলে পেলাম না । পেলেও বংশ খান্দান ভালো মেলে না। ওকে তো আর আমি ফেলে দিতে পারি না। বরকিয়ারক সুলতান পুত্র হলেও ইসলামের কঠোর শাসনে থাকায় কখনো বিলাসবহুল জীবনের স্বাদ পায়নি। কিন্তু তাই বলে এত রূপবর্তী যৌবনবতী এক মেয়েকে দেখে চোখ ফিরিয়ে রাখতে পারবে এমন তো নয়। কোন পুরুষের পক্ষেই তা সম্ভব নয়। বরকিয়ারক যেন ভুলেই গেলো মেয়ের বড় ভাই কামরায় রয়েছে। মেয়েটির চুম্বকীয় মুখের ওপর বরকিয়ারকের নজর আটকে গেলো। শাহী মহলের কত সুন্দরী মেয়েই তো বরকিয়ারক দূর থেকে দেখেছে। দুদিন পরই তো আবার সেই সুন্দর মুখের কথা ভূলে গেছে। বরকিয়ারকের মনে এই প্রচলিত প্রথার কথাও কখনো আসেনি যে, সে একজন শাহজাদা বলে আরেক শাহজাদীকে বিয়ে করবে। মেয়েদের ব্যাপারে তাদের কোন ভাইয়েরই কোন দুর্বলতা ছিলো না কখনো । কিন্তু সে তো এক যুবক। এই মেয়ের প্রতি বরকিয়ারক আকৃষ্ট না হয়ে পড়লো না। মেয়েটির রূপ-সৌন্দর্যই নয়, কী এক রহস্য, অচেনা এক চুম্বকীয় শক্তি যেন তীব্রভাবে তাকে টানছে। মেয়েটির ভেজা দুই ঠোটের সলজ্জ হাসি বরকিয়ারকের ভেতর যৌবনের ঝড় বইয়ে দিলো যেন। দরবেশের কথায় হঠাৎ সে চমকে উঠে। “আমি চাচ্ছিলাম হজ্জে যাবো'_দরবেশ বললো- কিন্তু মনে হচ্ছে এ বছরও হজ্জে যেতে পারবো না। রুজিনাকে কোন সন্তান্ত ব্যক্তির হাতে সোপর্দ না করে তো আর হজ্জে যেতে পারি না আমি । এ আমার মরহুম বাবার আমানত ।" বরকিয়ারক চিন্তায় ডুবে গেলো, এই মেয়েকে যদি সে বিয়ে করতে চায় সুলতান কি তাহলে তাকে এজাযত দিবেন । কিন্তু মুশকিল হলো, সুলতানের এ অবস্থায় এ কথা তো উঠানো যাবে না। “সুলতান মালিক শাহের আমি খুব ভক্তও'-দরবেশ বললো-“এখানে এসে তার অসুস্থতার কথা শুনে খোজখবর নিলাম তিনি কি অসুখে ভুগছেন । আমার বাবা আধ্যাত্মিক বিদ্যায় অতি দক্ষ ছিলেন। তিনি আমাকে কয়েকটা অলৌকিক চিকিৎসা শিখিয়েছিলেন। সুলতানের অসুখের ধরণ জানার পর আমার বুঝতে বাকী রইলো না এ কাজ হাসান ইবনে সবার । আপনার বাবা তো হাসান ইবনে সবার এই ফেতনাকে ধ্বংস করতে চান। হাসান ইবনে সবা ও তার গুরু জাদুটোনার ব্যাপারে উত্তাদ। নেযামুল মুলককে কতল করার পর এখন তারা সুলতানকে শেষ করে দিতে চাচ্ছে ওরা । গতকাল রাতে নফল পড়ে কিছুক্ষণ মুরাকাবা করি আমি । এতে যে অবস্থা আমার সামনে এসেছে তাতে আমার পশম দীড়িয়ে গেছে। কোন ওঁষধ সুলতানকে ভালো করবে না। তবে ওঁষধ বন্ধও করা যাবে না। ওষধ তাকে কিছুটা হলেও সান্তনা দেয় । আমি তার মানসিক চিকিৎসা করতে চাই । ৫৩ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।