Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

'দুঃখিত মুযাম্মিল ভাই!'_ বরকিয়ারক বললো- 'ডাক্তার শক্ত করে বলে দিয়েছেন বাইরের কেউ যেন সুলতানের কাছে না যায়। সুলতান ডাকলে ভিন্ন কথা, ঘরের কাউকেও তার কাছে যেতে নিষেধ করা হয়েছে মুযাম্মিল কিছুটা বিব্রত হলেও হাসিমুখে সেখান থেকে বিদায় নিয়ে চলে এলো । তারপর সে জানবায তৈরির ব্যাপারে পুরোপুরি ডুবে গেলো । যদিও এ ব্যাপারে তার কোন অভিজ্ঞতা নেই। তবুও সে হাল ছাড়ার পাত্র নয়। দশ বার জনের একটা দলকে সে জুটিয়ে ফেললো । একদিন বরকিয়ারক তার ঘর থেকে বের হয়ে ফটকের সামনে এক দরবেশকে দেখতে পেলো। দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। দরবেশের এক হাতে তসবীহ। আরেক হাতে লাঠি। মাথায় পাগড়ি। পরনে সবুজ জুব্বা। দরবেশ তাকে দেখে দূর থেকে সালাম জানালো । বরকিয়ারক জিজ্ঞাসু দৃষ্টিতে সেদিকে এগিয়ে যেতেই দারোয়ান অভিযোগ করলো, এই দরবেশ সুলতানের সঙ্গে সাক্ষাত করতে চাচ্ছে। বরকিয়ারক দরবেশকে বললো- “আপনি কি জানেন না সুলতান অসুস্থ? ডাক্তার উনার সঙ্গে সাক্ষাত বন্ধ করে দিয়েছেন। আপনি আমাকে বলুন আপনার জন্য কি করতে পারি। এখানে কেউ এসে নিরাশ হয়ে যায় না।' “আমি জানি সুলতান অসুস্থ'-দরবেশ বললো- “আমি এও জানি সুলতান কি অসুখে ভূগছেন। ডাক্তারের ওষধও সুলতানের কাজে আসছে না। আমি অবশ্য ডাক্তারের চিকিৎসা বন্ধ করে দিতে বলছি না। আমি মনো চিকিৎসক । আমার মনে হয় বাতিনীরা তার ওপর কোন জাদুটোনা করেছে। তাকে আমি একবার দেখলেই বুঝতে পারবো ।' “সুলতানকে আগে জিজ্ঞেস করে নিই । এখন তো তিনি ঘুমুচ্ছেন।” “না তাকে জাগানো ঠিক হবে না । আমি একটা কথা বলতে চাই । আমাকে এখনই বিশ্বাস করা ঠিক হবে না আপনার। আমি তো আপনার জন্য অপরিচিত। আমার গন্তব্য এখানে নয় । আমি কিছুদিনের জন্য এখানে থেমেছি। শহরের এক সরাইখানায় উঠেছি। আপনি ইচ্ছা করলে এ সরাইখানায় আসতে পারেন। তাহলে হয়তো আমার প্রতি বিশ্বাস আসবে আপনার । বিনিময়ে কিন্তু আমি কিছু চাই না।" “তাহলে এখনই চলুন যাই'-বরকিয়ারক বললো। “তাহলে তো খুবই ভালো হয় ।” রাস্তায় দরবেশ কথা বলতে বলতে গেলো । বরকিয়ারক কিছুই বললো না। তবে দরবেশের কথায় প্রভাবাৰিত হলো। দরবেশের কামরা সরাইখানার ওপর তলায় । দরবেশ বরকিয়ারককে তার কামরায় নিয়ে গেলো । দরজায় কমবয়সী একটি মেয়ে দীড়িয়েছিলো। গলে গিয়ে মেয়েটিকে বললো- “সুলতান ঘুমুচ্ছেন। উনার সঙ্গে দেখা হয়েছে। উনি মেহেরবানী করে এখানে এসেছেন । ৫৯ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।