লোকটি যেন মুযাম্মিলের কথা শুনতেই পায়নি । দ্রুত হাটতে লাগলো । মুযাম্মিল দৌড়ে লোকটির কাছে চলে গেলো। “এই যে ভাই! কোথায় যেন দেখেছি আপনাকে । এই শহরে নয়। অন্য কোথাও আমাদের সাক্ষাত হয়েছিলো'-মুযাম্মিল বলে তীক্ষচোখে তার মুখের দিকে তাকিয়ে রইলো । “হ্যা ভাই! তা তো হতেই পারে" লোকটি বললো- “আপনার স্মরণশক্তি ও উদার মনের প্রশংসা না করে পারছি না যে, আপনি আমাকে মনে রেখেছেন, কিন্তু আমি মোটেও মনে করতে পারছি না। হয়তো কোন কাফেলা বা সরাইখানায় আমাদের দেখা হয়েছিলো । আমার পেশা ব্যবসা । দেশে দেশে শহরে শহরে ঘুরতে হয় আমাকে ।” “আপনার মুখের এই তিলটার কথাও মনে আছে আমার ।" লোকটি হা হা করে হেসে উঠলো এবং মুযাশ্মিলের হাতে হাত রেখে খুশি খুশি গলায় বললো- “এই তিলের কারণেই যে আমাকে একবার দেখে সে সবসময় মনে রাখে আমাকে । আপনি এখানেই থাকেন? হ্যা ভাই আমি এখানেই থাকি ।” “আচ্ছা দোস্ত! তোমার কথা আমার মনে থাকবে'-লোকটি একথা বলে চলে গেলো। মুযাম্মিল সেখানে দীড়িয়ে ভাবতে লাগলো । লোকটির মুখের এ তিলটি তাকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিয়েছে । এ তিলওয়ালা মুখরা যেন তার জীবনের কোন ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত। কয়েকদিন পর মুযাম্মিল লোকটির কথা ভুলে গেলো । মুযাম্মিল প্রায়ই সুলতানের তিন ছেলের ওখানে গিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করে। সেদিন সকালে মুযাম্মিল বরকিয়ারকের ঘরে গেলো । বরকিয়ারককে কিছুটা পেরেশান দেখতে পেলো সে। মুযাম্মিল তাকে বিজ্ঞেস করলো, কি কারণে তাকে এত পেরেশান দেখাচ্ছে?” “সুলতান যে বিছানায় পড়ে গেছেন'- বরকিয়ারক বড় হতাশ মুখে বললো । তিনি কি খুব অসুস্থ?'_ মুযাম্মিল বললো বেশ চিন্তিত গলায় । “অসুখটা ধরা যাচ্ছে না। সবসময় মাথা ভীষণ যন্ত্রণা অনুভব করেন । আবার কখনো সারা শরীরে এমন অস্থিরতা অনুভব করেন যে, তার সহ্যের বাইরে চলে যায়। ভীষণ দুর্বল হয়ে পড়েছেন । দেহের ভার পায়ে নিতে পারেন না।' ডাক্তার তো দেখেছেন “তিন চার দিন ধরে ডাক্তাররা নিয়মিত আসছেন । ডাক্তাররা বলেছেন, মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রয়োজনীয় ওষধ দিয়েছেন। কিন্তু তার অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে।' “নেযামুলমুলকের শোক তিনি ভুলতে পারছেন না । তাছাড়া তার মনে বোঝা চেপে বসেছে যে, বাতিনীদের তিনি আর হারাতে পারবেন না। এখন আমাদের কাজ হলো, তাকে এই নিশ্চয়তা দেয়া যে, বাতিনীদের আমরা মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। আমাকে সুলতানের কাছে নিয়ে চলো। আশা করি সুলতানকে আমি কিছুটা সুস্থ করে তুলতে পারবো । তিনি আমাকে বেশ স্নেহ করেন। ৫১ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।