“বেটারা আমার! এ দেশ ও মুসলমানদের ওপর এত ভয়াবহ অবস্থা কখনো আসেনি । এখন আমাদের দায়িত শুধু দেশ রক্ষাই নয়; ইসলামকেও রক্ষা করতে হবে ধ্বংসের হাত থেকে । যে দিন সেলজুকি সালতানাত ধ্বংস হয়ে যাবে সেদিন ইসলামের উড়ন্ত ঝাণ্ডাটিও পড়ে যাবে মুখ থুবড়ে । একজন সম্রাটের যদিও কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু আল্লাহর কাছে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে । এই সালতানাত আমার, তোমাদের বা তোমাদের পূর্ব পুরুষদেরও নয়। এটা আল্লাহর সালতানাত । একে বাঁচানো আমাদের জন্য ফরজ । তোমাদেরকে আমি বলিনি, বেশ ক' রাত ধরে আমি ঘুমুতে পারছি না । মাথায় ভীষণ যন্ত্রণা । আজ আমার বড় একা লাগছে। “মুহতারাম আব্বাজান!'- বড় ছেলে বরকিয়ারক বললো- “আমাদের তিন ভাইয়ের উপস্থিতিতে আপনার একা একথা বলা উচিত নয়। শহীদ নেযামুলমুলককে আমরা 'রুহানী” পিতা বলে জানতাম । আল্লাহ তাআলা তাকে যে দূরদর্শীতা দিয়েছিলেন এদেশের আর কাউকে তা দেননি । তাকে ছাড়া আমরা এখন দুর্বল হয়ে পড়েছি। কিন্তু এই দুর্বলতা তিনি থাকতেই আমরা আমাদের মধ্যে তৈরি করেছি। আপনার কোন সমস্যা আসলে আপনি নিজে তা সমাধান না করে নেযামুলমুলকের ওপর ছেড়ে দিয়েছেন। তাকে ছাড়া এজন্যই আপনাকে আজ দুর্বল ও একা লাগছে। অনেক বড় ফৌজ প্রস্তুত হচ্ছে। এই ফৌজ এখন উত্তপ্ত আগুনের মতো ফুসছে। যখন হামলা করবে এই ফৌজ বাতিনীরা তখন ধুলোর মত উড়ে যাবে । “না বেটা! আমি যা বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না। আলমোত ফৌজের জোরে জয় করা যাবে না। এ নিয়ে ভাবতে ভাবতে তো আমি পেরেশান হয়ে গেছি। আমার ভাবনায় তোমরা সাহায্য করো । অন্য কোন উপায় আমাদের বের করতে হবে ।' “আমাদের সময় দিন মুহতারাম আব্বাজান।'- আরেক ছেলে মুহম্মদ বললো- “আপনি এত পেরেশান হবেন না । আমরা তো একটা উপায় বের করেছি। জানবাযদের একটি বাহিনী তৈরি করছি আমরা ।” সুলতানের মাথায় যন্ত্রণা উঠলে তিনি শুয়ে পড়লেন । তিন ছেলে চলে গেলো। ০১০০০ মুযাম্মিল একদিন ঘোড়া দৌড়ের ময়দানে সেনা প্রশিক্ষণ পরিদর্শন করতে গেলো। এখানে এসেই মুযাম্মিল ঘুরে ঘুরে লোকদেরকে ফৌজে ভর্তি হতে উৎসাহ দেয়। তার কথায় অনেকেই এ পর্যন্ত ফৌজে ভর্তি হয়েছে। আজো মুযাম্মিলের মন সেদিকেই । লোকজনের ভীড়ের মধ্যে এক যুবকের ওপর তার চোখ পড়লো । চেহারাটা কিছু পরিমিত মনে হচ্ছে, মুযাম্মিলের মনে হচ্ছে একে সে বিশেষ কোন জায়গায় দেখেছে। কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। লোকটির চোখ মুযাম্মিলের দিকে পড়তেই চেহারার ভাব পাল্টে গেলো এবং ত্রস্ত পায়ে সেখান থেকে সরে পড়তে লাগলো । মুযাম্মিলের সন্দেহ হলো । “একটু দীড়ান ভাই!'- মুযাম্মিল তাকে পেছন থেকে ডাকলো । ৫০ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।