মা মায়মুনা তাকে অনেক বুঝাতে চেষ্টা করলেন। অবশেষে বললেন, তুমি চলে গেলে আমি আত্মহত্যা করবো। এসব কথায় সুমনার মন একটুও গললো না। মায়মুনা শেষ পর্যন্ত মুযাম্মিলের কাছে গেলেন। মুযাম্মিলও তাকে অনেক যুক্তি দিয়ে বুঝালো তার এসব পাগলামী চিন্তা ভাবনা। তাদের প্রণয়-ভালোবাসার কথাও ইনিয়ে বিনিয়ে বললো মুযাম্মিল। কিন্তু সুমনাকে কারো কথাই প্রভাবাবিত করলো না। “আমাকে বলো না কিছু মুযাম্মিল?_ সুমনা বললো- “প্রেম-ভালোবাসার কথা বলার সময় না এটা । আমার ওপর এখন নেযামুলমুলকের খুন সওয়ার হয়ে আছে। যে পর্যন্ত আমি এই খুনের খণ পরিশোধ করতে না পারবো সে পর্যন্ত আমি আর অন্য কিছু শুনতে চাই না।? “তাহলে এটাও শুনে নাও সুমনা! যে পর্যন্ত আমি বেঁচে থাকবো সে পর্যন্ত ঘরের বাইরে তুমি এক কদমও রাখতে পারবে না। তুমি কি মনে করছো আমরা পুরুষরা মুরদা বনে গেছি? নাকি আমরা এতই বোধহীন হয়ে পড়েছি যে, নেযামুলমুলকের মতো এমন মহান ব্যক্তির হত্যার প্রতেশোধের কথা মাথা থেকে নামিয়ে দিয়েছি? আমিই যাবো। আমরা জানবাযদের একটা বাহিনী তৈরি করছি। সেদিন বেশি দূরে নয়, যে দিন আহমদ ইবনে গুতাশ ও হাসান ইবনে সবার লাশ তোমার পায়ে এনে ফেলবো'- মুযাম্মিল দৃঢ় গলায় বললো। তুমি তো আগেও ওখানে গিয়েছিলে?'- সুমনার গলায় সংশয় । “সেই অভিজ্ঞতা এখন আমার কাজে আসবে । আর আমি তো এবার একা যাবো না। জানবাযদের বাহিনী নিয়ে যাবো। কেন দেখছো না আলমোতের ওপর হামলার “ঠিক আছে আমি অপেক্ষা করবো কিছুদিন। তোমরা যদি ব্যর্থ হও আমি তা সফল করে দেখাবো'- সুমনা বললো ক্লান্ত গলায়। সেখানে সবচেয়ে বেশি কষ্ট ও সংকটে ছিলেন সুলতান মালিক শাহ। নেযামুলমুলক তার শুধু ডান হাত ছিলেন না। তিনি ছিলেন তার প্রশাসনের আত্মার মতো । স্বীয় তিন পুত্রের ওপর আস্থা ছিল না তার। ওদের মধ্যে দেশের প্রতি যথেষ্ট আবেগ প্রেম থাকলেও সে বিচক্ষণতা তো ছিলো না যা এই সংকটে কাজে লাগবে। আলমোত ও বাতিনীদের এলাকায় সুলতান যেসব গুপ্তচর ছড়িয়ে রেখেছিলেন তাদের পক্ষ থেকে যে তথ্য আসছিলো সুলতানকে তা আরো বিপর্যস্ত করে তুললো। সবচেয়ে ভয়ংকর তথ্য হলো, বাতিনীরা তাদের প্রচার কার্য আরো তীব্র করে তুলেছে এবং আশে পাশের কেন্ত্রা শহরগুলো বিনা লড়াইয়ে কজা করার চেষ্টা করছে। আরো ভয়াবহ খবর হলো, এসব এলাকায় বাতিনীরা এত প্রভাব বিস্তার করেছে যে, সেখানকার লোকেরা হাসান ইবনে সবাকে শুধু ইমামই নয় নবী মানতে শুরু করেছে। সাধারণ লোকেরাও হাসান ইবনে সবার নির্দেশে প্রাণ বিসর্জনের জন্য প্রস্তুত হয়ে গেছে। সুলতান মালিক শাহ একদিন তার তিন ছেলেকে ডেকে পাঠালেন । তাদেরকে উদ্দেশ্য করে বললেন- শয়তানের বেহেশ্ত-৪ ৪৯ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।