কিন্তু বরকিয়ারক!- মুযাম্মিল বললো- তুমি যদি ভেবে থাকো সোনা রুপার লোভ দেখিয়ে ফৌজকে প্রাণ বাজি রাখার পথে নিয়ে আসবে তাহলে ভয়ংকর আত্মতুষ্টি নিজেকে ভুগাবে। হাসান ইবনে সবা তার জানবাষদের নিজের ফেরকার সঙ্গে উন্মাদ করে রেখেছে। তাছাড়া “হাশীষ' পান করিয়ে ওদের মাথাটাও তার কজায় নিয়ে নিয়েছে। হাসান ইবনে সবা সেখানে পরিকল্পনা করে আর তার ফেদায়েনরা তা বাস্তবায়ন করে । আমরা কি এভাবে জানবায তৈরি করতে পারবো? “পারবো, তবে সালারদের সঙ্গে আগে কথা বলতে হবে'_ বরকিয়ারক বললো । হাসান ইবনে সবা জানবায তৈরির জন্য শুধু 'হাশীষই ব্যবহার করতো না, তার হিপ্টোনিজম বিদ্যা ও প্রশিক্ষণ প্রাপ্ত সুন্দরী মেয়েদেরও সে ব্যবহার করতো । যে কারণে বাতিনী জানবাযদের তুলনা চলে কেবল বনের মানুষ খেকো হিংস্র প্রাণীর সঙ্গেই । কিন্তু সেলজুকি মুসলমানদের জন্য তো এতটুকু নিচে নামা কখনোই সম্ভব না। এজন্য তাদের জানবায তৈরির পরিকল্পনা সংশয়ে রয়ে যায়। ০০০০ সুমনার কাছে নেযামুল মুলক ছিলেন প্রগাঢ় মমতাময়ী এক পিতার মতো । সুমনার বাবাকে তো হাসান ইবনে সবার লোকেরাই হত্যা করে। তারপর এই নেযামুল মুলকেও তারই এক ফেদায়েন হত্যা করেছে। একাধারে হপ্তা দুয়েক দিন রাত, আধো ঘুম আধো জাগরণ অবস্থায় সুমনা অনবরত কেঁদে যায়। মায়মুনা ভীষণ ভয় পেয়ে গেলো- এই মেয়ে কাদতে কাদতে হয় মরে যাবে না হয় বদ্ধ পাগল হয়ে যাবে। আচমকা একদিন সুমনা কান্না বন্ধ হয়ে গেলো । স্থানুর মতো তার মার পাশে গিয়ে বসলো । কেমন জটধরা সুরে বললো- “মা! রাতে স্বপ্নে নেযামুল মুলকের সঙ্গে সাক্ষাত হয়েছে। তিনি এই বলে অভিযোগ করছেন যে, তোমরা এখনো আমার হত্যার প্রতিশোধ নিলে না।!? এবার মা মায়মুনা ভয়ে কেঁপে উঠলো । এই মেয়ের মাথা তো আসলেই বিগড়ে গেছে। তবুও স্বভাবিকভাবে বলতে চেষ্টা করলেন- “তোমাকে যে উনি খুব ভালবাসতেন এজন্যই তুমি তাকে স্বপ্রে দেখেছো ।" “না মা! তিনি আমাকে বলতে এসেছিলেন, আমার খুনের বদলা শুধু তুমিই নিতে পারবে। এখন তো আমারই প্রতিশোধ নিতে হবে । নেযামুলমুলক তো আমার আত্মার পিতা ছিলেন ।' “আচ্ছা বেটি! তুমি কি আলমোত গিয়ে হাসান ইবনে সবাকে হত্যা করতে পারবে? তোমাকে তো সেখানে হাসান ইবনে সবাসহ আরো অনেকেই চিনে, তুমি আলমোত যাওয়ার আগেই তো কতল হয়ে যাবে । “শোন মা! হাসান ইবনে সবার কাছ থেকে যে কৃট চালিয়াতি শিখেছি আমি তাই তার ওপর প্রয়োগ করবো । আমার কাছে খঞ্জর থাকবে । সোজা আমি হাসান ইবনে সবার কাছে গিয়ে বলবো, আমি তোমার তীব্র টানে চলে এসেছি। সে আমাকে জল্লাদের হাতে দেয়ার আগে তার বুকে আমি খঞ্জর বসিয়ে দেবো । ৪৮ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।