প্রধান সেনাফৌজকে মেরে ফেলো। এখন বাস্তবেই তোমরা এর চমৎকার ফলাফল দেখতে পাচ্ছো । শক্র সম্রাটের সেনাদলকে তোমরা কেন পরাজিত করতে যাবে? স্বয়ং সেই সম্াটকেই মেরে ফেলো। দেখবে সেই সেনাদল এমনিই পিঠটান দেবে- মারু কি কেউ গেছে? হ্যা ইমাম! অনেক আগেই একজনকে পাঠানো হয়েছে'- একজন বললো। “মারুর লোকদের প্রতিক্রিয়া কি সেটা আমার খুব দ্রুত জানা দরকার'_ হাসান ইবনে সবা বললো- “সবার আগে জানা দরকার, সুলতান মালিক শাহ এর জবাবে কি বলেন? তিনি যে কোনভাবেই এর প্রতিশোধ নিবেনই।' হ্যা ইমাম! আমরা এর ব্যবস্থাও করেছি।” “মুহূর্তের মধ্যে আমার জানা দরকার মারুতে কি হচ্ছে। সুলতান মালিক শাহ যদি আবার আলমোত আক্রমণের প্রস্তুতি নিতে থাকেন তাহলে তাকেও আমরা নেযামুল মুলকের মতো খোদার কাছে পাঠিয়ে দেবো । সুলতান মালিক শাহের তিন ছেলে- বরকিয়ারক, মুহাম্মদ ও সানজার। ছোট দু'জন সদ্যযুবক। আর বরকিয়ারক পূর্ণ যুবক। সালতানাতের ব্যাপারে মোটামুটি উপযুক্ত, সুলতান তার বড় ছেলের কাছ থেকে মাঝে মধ্যে প্রশাসনের ব্যাপারে পরামর্শও নেন। নেযামুলমূলকের হত্যার কারণে এই তিন ভাইও কম বিচলিত হননি । তিন ভাইয়ের সঙ্গেই মুযাম্মিল আফেন্দীর ঘনিষ্ঠতা রয়েছে। মুযাম্মিল আফেন্দী তো প্রায় উন্মাদ বনে গিয়েছিলো, কারণ, তার ওপর হাসান ইবনে সবার এটা উপর্যুপরি চতুর্থ আঘাতের ক্ষত তার সর্বাঙ্গ রক্তাক্ত করে দিয়েছে। আর এই শেষ ক্ষতটি এমন যা আর কখনো শুকাবে না। নেযামুল মূলক ফিরে এসে তার ক্ষত কখনো সারিয়ে তুলবেন না। নেযামুলের দাফন করা হয়েছে অনেক দিন হলো । সুলতান মালিক শাহের হুকুমে সৈন্য বাড়ানোর সঙ্গে সঙ্গে পুরোদমে প্রশিক্ষণ আর প্রস্তুতিও চলছে। একদিন মুযাম্মিল সুলতান মালিক শাহের তিন ছেলের কাছে গেলো। বন্ধুরা আমার!” মুযাম্মিল তাদেরকে বললো- “অনেক বড় ফৌজ তৈরি হচ্ছে। কিন্তু বড় বড় ফৌজও আলমোতে গিয়ে ব্যর্থ হতে পারে । কারণ, আলমোত এমন এক শহর যেটাকে সব দিক দিয়ে অবরোধ করা যাবে না। তাছাড়া হাসান ইবনে সবার কাছে আত্মঘাতী কিছু জানবাজ আছে যা আমাদের ফৌজে নেই। “তাহলে কি করতে হবে আমাদের? আমরা তো আর খামোশ হয়ে বসে থাকতে পারবো না! সুলতানের বড় ছেলে বরকিয়ারকে বললো চিন্তিত হয়ে । “সে কথাই তোমাদের তিনজনকে বলতে এসেছি । বাতিনীদের খতম করার একমাত্র উপায় হলো হাসান ইবনে সবা ও তার গুরু আহমদ ইবনে গুতাশকে কতল করা। তবে একাজ সহজ নয়। তোমরা তো জানই হাসান ইবনে সবাকে কতল করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল। আমি বলবো হাসান ইবনে সবার মতো আমাদেরও এমন কিছু জানবায তৈরি করতে হবে । এ ব্যাপারে আমি সবরকম সাহায্য করবো ।” “সালারদের সঙ্গে আজই আমি কথা বলবো, আশা করি প্রাণ বাজি রাখা নির্ভীক কিছু সিপাহী অবশ্যই পাওয়া যাবে'_বরকিয়ারক বেশ আশাপ্রদ গলায় বললো । ৪৭ ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।