আমরা নিজেরা ফৌজ বানিয়ে আলমোত হামলা করবো। তাদের কণ্ঠে সহসাই যেন শৌক রূপ নিলো শক্তির । মহলের সামনে ভেঙ্গে পড়লো, প্রতিটি চোখ জমাট অশ্রু বিন্দুতে ঝাপসা হয়ে আসছিলো । প্রতিটি কণ্ঠ প্রতিশোধের অদম্যতায় ফেটে পড়ছিলো। সুলতান মালিক শাহর অবস্থাও সাধারণ মানুষের মতোই । কাদতে কাদতে মাঝে মধ্যে তার হেচকি উঠে যাচ্ছে। তিনি যখন দেখলেন প্রতিশোধের আগুন জ্বলতে থাকা জনগণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তিনি তখন নিজেকে খুব কষ্টে সামলে নিলেন। তারপর নেযামুল মুলকের মহলের বুরুজে চড়ে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে উচু আওয়াজে বললেন- “মারুর প্রিয় অধিবাসীরা! আপনারা ধৈর্য ধারণ করুন। শান্ত হোন ।” এসময় কয়েকটি আওয়াজ উঠলো- 'খামোশ... খামোশ... চুপ চুপ... সবাই সুলতানের কথা শোনো । “নিজেদের উত্তেজনা নিয়ন্ত্রণ করুন'- সুলতান যথাসম্ভব নিরাবেগ- গন্তীর গলায় বললেন- “আপনারা ভাববেন না যে, আমি নেযামুল মুলকের খুনের কথা ভুলে যাবো। বাতিনীরা নেযামুল মুলকের পিঠে শুধু খঞ্জর মারেনি সালতানাতে সেলজুকির আত্মায় খঞ্জর মেরেছে। কিন্তু এই সালতানাতের ভাগ্যে আল্লাহ তা রাখেননি হাসান ইবনে সবা ও তার বাতিনীরা যেমনটি চাইছে আমি ওয়াদা করছি, নেযামুলমুলকের এক এক ফোটা রক্তের বিনিময়ে বিশজন করে বাতিনীর রক্ত ঝরবে । বাতিনীরা ইসলাম ও মানবতাকে ধ্বংস করে দিচ্ছে। সেনাদল দ্বারা কোন দেশ জয় করা আমাদের কাজ নয়। এ বর্বরদের মাটিতে মিশিয়ে দেয়াই আমাদের কর্তব্য । আমি নাহাওয়ান্দে থেকে ফৌজ বিবির এলেছি রাজি দক মান গেছে বলে। প্রতিশোধ স্পৃহায় মুজাহিদরা চরম উত্তেজিত হয়ে পড়েছিলো । এমন উন্মত্ত অবস্থায় লড়াই করা যায়; কিন্তু জেতা যায় না। সৈন্যসংখ্যা আমরা আরো বাড়াবো, তারপর আলমোত হামলা করে বাতিনীদের নাম ঠিকানা মুছে দেবো । আলমোত -খন হবে একটি ধ্বংস স্তূপ। “লশকরে আমরাও যোগ দেবো । আমরা সবাই প্রস্তুত। কোন বাতিনীকে জীবিত ছাড়বো না”_ অজস্র কণ্ঠে আওয়াজ উঠলো। “আমাদের বেটাদেরও নিয়ে যাও। ইসলামের নামে ওদের কুরবান করে দিলাম । নেযামুল মুলকের খুনের বদলা না নিয়ে ওরা থামবে না'- এ ছিলো নারীদের আবেগ উদ্বেলিত কণ্ঠের মাতম । ০০০০ “আবু তাহের শুধু একজন মানুষকেই হত্যা করেনি'_ নেযামুল মুলকের হত্যার 7৮ “সে তো পুরো একটি ফৌজকেই হত্যা করেছে... কোথায় আলমোতে হামলাকারী সেলজুকি ফৌজ?... তোমাদেরকে আবিদ ভাবেও বলেছি জের রিকসা হিরন রে এ মার খেতে হয়। এর চমৎকার ওঁষধ হলো, হামলাকারী ফৌজের সামনে না পড়ে ওদের ৪৬ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।