করলেন। সুলতান মালিকশাহ নেযামুল মুলকের লাশটি দেখলেন। তার চেহারায় যন্ত্রণার কোন ছাপ নেই । যেন আল্লাহর পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছেন বলে তিনি পরিতৃপ্ত। সেই তৃত্তির দ্যুতি তার মুখকে আলো করে রেখেছে। কিন্তু সুলতান মালিক শাহ তার হত্যাকারীর লাশ খুঁজে পেলেন না। বিক্ষিপ্ত কয়েকটি হাড়গোড় পরে থাকতে দেখলেন। পুরো লশকর শোকে স্তব্ধ হয়ে গেলো। এ অবস্থায় কোন অভিযান সফল করা বেশ কঠিন। তাই সুলতান এই অভিযান মুলতুবী করে লশকর নিয়ে ফিরে আসেন। খাজা হাসান তুসী নেযামুলমুলক শুধু দরবারী প্রথাসিদ্ধ ওযীরে আজম ছিলেন না। নামে তিনি এক এঁতিহাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী (রে.), কিংবদত্তী বীর সালাহউদ্দিন আইয়ুবী এবং বিখ্যাত মনীষী বাহাউদ্দিন শাদ্দাদ এই বিশ্ববিদ্যালয়েরই ইতিহাসখচিত ছাত্র ছিলেন। সেই খাজা হাসান তুসী নেযামুলমুলক আজ গুপ্তঘাতকের হাতে শহীদ হয়েছেন। সুলতান মালিক শাহ তার ফৌজ নিয়ে মারু অভিমুখে আসছেন । দূর থেকে ঝড়ের মতো ধুলো উড়তে দেখে লোকেরা বুঝলো সেনাদল ফিরে আসছে । খবর পেয়ে লোকেরা রাস্তায় জড়ো হতে লাগলো । শহরের দালানগুলোর ছাদ মহিলাদের দখলে চলে যেতে লাগলো । সবার মধ্যে আনন্দের ঢেউ । সৈন্যদল যখন এত তাড়াতাড়ি ফিরে আসছে, তাহলে নিশ্চয় বিজয়ী হয়েই আসছে। কয়েক দল লোক এগিয়ে গেলো শ্রোগানে শ্লোগানে মুখরিত করে সৈন্যদলকে শুভেচ্ছা বার্তী জানাতে । কিন্তু একটু গিয়ে তারা থমকে দীড়ালো। সবাই চোখ কুচকে দেখলো সম্মুখ সারির মুজাহিদরা কারো লাশ বহন করছে। কেউ একজন এগিয়ে জানতে চাইলো কার লাশ? বলা হলো ওযীরে আজম নেযামুল মুলক বাতিনী ফেদায়েনদের হাতে কতল হয়ে গেছেন। সেখানে থেকেই কেউ চিৎকার করে উঠলো, অধিকাংশই হাহা করে শহরের দিকে দৌড়ে গেলো । এ খবর সারা শহরে ছড়িয়ে পড়তে আর সময় লাগলো না। নেযামুল মুলক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এমন কেউ নেই যে তার দরদী হাতের স্পর্শ পায়নি। তাই সারা শহরময় মাতম করে উঠলো, হাজার হাজার শোকার্ত আর্তনাদে ভারী হয়ে উঠলো আকাশ বাতাস। একটু পরই সেই শোকে মুহ্যমানদের স্তরূ কণ্ঠ গর্জন করে উঠলো- “এক বাতিনীকেও ছাড়া হবে না।' “কেটে কুচি কুচি করে ফেলা হবে হাসান ইবনে সবাকে। প্রতিশোধ... খুনের বদলে খুন... প্রতিশোধ চাই...'ফৌজ আবার ফিরিয়ে নিয়ে যাও।' এমন অসংখ্য গগনবিদারী আওয়াজে কেঁপে উঠতে লাগলো পুরো শহর । মা- বোনদের বুক চিড়ে বেরিয়ে আসতে লাগলো একটি আর্তিই- আমরা আমাদের নৌজোয়ান বেটাদের উৎসর্গ করে দিলাম । যুবকরা ফেটে পড়তে চাচ্ছিলো এই বলে- 8৫ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।