হাসান ইবনে সবার মুখ থেকে এতটুকুই বের হলো। তার সামনে বসা এক পেদায়েন উঠে সেখান থেকে বেরিয়ে গেলো । ননাহাওয়ান্দ' সেলজুকি সালতানাতের বড় একটি শহর । এর ভৌগোলিক গুরুত্বও অনেক । হযরত উমর (রা.) এর যুগে ২০ হিঃ সনে এটি মুসলমানরা জয় করে। এই লড়াইতে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হন। রোযার মাস ছিল বলে সুলতান মালিক শাহ এই নাহাওয়ান্দে ছাউনি ফেলার প্রস্তাব করেন। এখানেই ছাউনি ফেলা হলো, সৈনিকরা সবাই ইফতার করলো । রাতে তারাবীর নামাও পড়লো, নেযামুলমূলক ও সুলতান মালিক শাহের বিশ্রামের ব্যবস্থা করা হয় সুন্দর একটি দালানে । নেযামুল মুলক নামাযের পর তার রুমের দিকে রওয়ানা হলেন। দালানের কাছে পৌঁছে দেখলেন সেখানে অনেক মানুষের জটলা । এরা সবাই নেযামুল মুলকের সাক্ষাত প্রার্থী, যেই এলো তার সঙ্গেই নেযামুল মুলক হাত মেলালেন। কাউকে কুশলও জিজ্ঞেস করলেন। 'সেলজুক ওযীরে আজম কি এক মাজলুমের ফরিয়াদ শুনছেন?'- ভীড় থেকে একটি আওয়াজ শোনা গেলো- “আমি একটি দরখাস্ত লিখে এনেছি ।” ন্যায়পরায়ণ হিসেবে নেযামুল মুলকের অত্যন্ত সুখ্যাতি আছে। তিনি এই আওয়াজ শুনে লোকটিকে সামনে আসতে বললেন। এক যুবক এগিয়ে এলো । তাকে খুব ক্ষিপ্ত দেখালো, নেযামুল মুলকের পায়ে সে এক টুকরা কাগজ ছুঁড়ে মেরে বললো, এই নিন, দেখুন আমার ফরিয়াদ । আমি এর ন্যায় বিচার চাই। নেযামুল মুলক কাগজটি নেয়ার জন্য কুঁজো হয়ে ঝুঁকলেন। এসময়, কাগজ ছুঁড়ে মারা যুবক চোখের পলকে তার কাপড়ের ভেতর থেকে খঞ্জর বের করলো এবং কুঁজো হয়ে থাকা নেযামুল মুলকের পাজরে শরীরের সমস্ত জোর দিয়ে গেথে দিলো, খঞ্জর তার পিঠ দিয়ে ঢুকে বুক চিড়ে বের হয়ে গেলো । লোকেরা তাকে সেখানেই পাকড়াও করলো । নেযামুলমুলক পিঠে খঞ্জর নিয়েই সোজা হলেন। তার শেষ শব্দ ছিলো এই $ “আমার হত্যার বিনিময়ে ওকে হত্যা করো না। তারপর সজোরে কালেমা পাঠ করে একজনের বুকে মাথা রেখে চোখ মুঁদলেন। কিন্তু কেউ তার শেষ কথাটি শোনার প্রয়োজন বোধ করলো না। কিছু লোক নেযামুলমুলকে উচিয়ে নিয়ে গেলো। আর বাকীরা হত্যাকারী সেই যুবকের শরীর “কিমা বানানোর প্রতিযোগিতায় লেগে গেলো। নেযামুল মুলকের হত্যাকারীব্র নাম আবু তাহের । হাসান ইবনে সবার ফেদায়েন বাহিনীর অন্যতম সদস্য ছিলো আবু তাহের । ১০৯২ ইং সনে নেযামুল মুলককে শহীদ করা হয়। সুলতান মালিক শাহ খবর শুনে প্রথমে তিনি হতভম্ব হয়ে যান। তারপর ঝর ঝর করে কেদে ফেলেন। দুনিয়ার সব কিছুই তখন তার নিরর্থক মনে হলো । তবে এটাও আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা ভেবে অনেক্ষণ পর নিজেকে তিনি শান্ত 88 ফড/.2110001179.0010)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।