বড় লশকরে কি এমন একজন আত্মঘাতী সৈনিকও আছে?... আর আমার বন্ধু নেযামুল মুলককে বলবে, তাকে আমি আজও শ্রদ্ধা করি । শৈশবের বন্ধৃত্ যেন সে নষ্ট না করে এবং আমার বিরুদ্ধে ফৌজি অভিযান না করে । আমার কথা না বুঝতে পারলে যত বড় লশকর আছে নিয়ে এসো। ভয়ে পত্রদূতের চেহারা নীল হয়ে গেলো। কম্পিত পায়ে সে কোন মতে সেখান থেকে বেরিয়ে এলো। ০০০০ পত্রদূত মারু পৌঁছতেই সুলতান মালিক শাহ ও নেযামুল ব্যাকুল হয়ে জানতে চাইলেন হাসান ইবনে সবা কি জবাব দিয়েছে। হাসান ইবনে সবা যা বলেছে এবং যা করে দেখিয়েছে পত্রদূত হুবহু তাদেরকে জানালো । সুলতান মালিক শাহ স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু নেযামুল মুলক ক্রোধে ফেটে পড়তে চাচ্ছিলেন। তিনি উঠে দু'হাত মুষ্টিবদ্ধ করে কামরায় জোরে জোরে পায়চারী করতে লাগলেন। “কি ভাবছেন খাজা?- মালিক শাহ শান্ত গলায় জিজ্ঞেস করলেন। “শিগগিরই রওয়ানা দেয়া ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না'- নেযামুলমুলক বললেন চরম উত্তেজিত হয়ে- “এ ইবলিস কি ভাবছে তার এই শিয়ালের ধূর্তামি দেখে আমরা ভয় পেয়ে যাবো?... আমি কাল ফজরের পর কোচ করতে চাই। আশা করি আপনি আমাকে বীধা দিবেন না! হ্যা খাজা! কালই আপনার লশকর নিয়ে রওয়ানা হয়ে যান। আপনার সঙ্গে আমার দু'আ যাবে ।' পরদিন ফজরের পর নেযামুল মুলক অতি সংক্ষেপে তার লশকরকে বললেন, আমরা কোন দেশ জয় করতে যাচ্ছি না, বরং এক ইবলিসি শক্তিকে চির দিনের জন্য খতম করতে যাচ্ছি। আমরা যদি সময় নষ্ট করি বা সেখানে গিয়ে প্রাণের আশংকায় মুখ ফিরিয়ে নেই তাহলে মনে রেখো, ইসলাম অতীত অতিথি হয়ে যাবে । তারপর না কেউ আল্লাহর নাম নেবে, না তার রাসূল (স) এর নাম নেবে । লশকর আলমোতের দিকে রওয়ানা হয়ে গেলো। মারুর হাজার হাজার জনগণ বাড়ির ছাদে দীড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে বা গলিমুখে দীড়িয়ে দু'হাত তুলে লশকরের জন্য দু'আ করলো। শেষ মুহূর্তে সুলতান মালিকশাহও লশকরের সঙ্গে যোগ দিলেন। লশকর অর্ধেক পথে থাকতেই হাসান ইবনে সবার গুপ্তচররা হাসান ইবনে সবাকে লশকরের রওয়ানার কথা জানিয়ে দিলো। হাসান ইবনে সবার ঠোটে হাসি খেলে গেলো। সে মোটেও উত্তেজিত হলো না। নিজের ফৌজ প্রস্তুতের হুকুমও দিলো না। তার তিন চার জন বিশেষ উপদেষ্টা তার সামনে বসা ছিলো। হাসান ইবনে সবা তাদেরকে বললো- “যা শোনার তোমরা তো শুনেছো । নেযামুল মুলককে পথেই শেষ করে দেবে ।' ৪৩ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।