দিয়ে দিলেন। নেযামুল মুলক এই পয়গাম দিয়ে আলমোত এক দূত পাঠিয়ে দিলেন যে, হাসান ইবনে সবা যেন ইসলাম বিরোধী এসব কর্মকাণ্ড বন্ধ করে দেয় এবং সুলতান মালিক শাহর অনুগত হয়ে যায়। দূত আলমোত গিয়ে হাসান ইবনে সবার হাতে নেযামুলমুলকের পয়গাম দিলো, “সুলতান ও নেযামুল মুলককে আমার পয়গাম শুনিয়ে দিয়ো'- হাসান ইবনে সবা বললো- “আমি কখনো কারো আনুগত্য মানিনি। আর নেযামুল মুলক! আমরা দু'জনে এক সঙ্গে পড়েছি। আমাকে তুমি তখন থেকেই চেনো। একজন খাঁটি বন্ধু হিসেবে তোমাকে আমি পরামর্শ দিচ্ছি- আলমোতের দিকে কখনো পা বাড়াবে না, হে সালতানাতে সেলজুকের সুলতান মালিক শাহ! নিজের সালতানাতের বাইরে এসো না, এটাই তোমার জন্য ভালো, আমাকে আমার জগতে স্বাধীন থাকতে দাও। এই পরামর্শ তোমাদের যদি ভালো না লাগে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমাদের ও তোমাদের ফৌজের পরিণতি অনেক মন্দ হবে। দূত বিদায় নিয়ে ফিরে আসছিলো হাসান ইবনে সবা তাকে বললো- দীড়াও! তুমি হয়তো বুঝোনি আমি কি বলেছি, হয়তো ভাবছো আমি এমনিই গুল মারছি । আমার এসব কথা এখন বাস্তবে দেখে যাও । হাসান ইবনে সবার হুকুমে ফেদায়েন বাহিনীর শ'দেড় শ লোকের একটা দল সারিবদ্ধ হয়ে দাড়িয়ে গেলো। বন্ধুরা আমার!'- হাসান তাদেরকে উদ্দেশ্য করে বললো- “তোমাদের মধ্যে একজনকে আমি আল্মাহর কাছে পাঠাতে চাই। যে আল্মাহর কাছে যেতে চাও এগিয়ে এসো ।' পুরো দলটাই এক সঙ্গে এগিয়ে এলো । হাসান এক যুবককে ইশারা করতেই সে দৌড়ে এলো হাসান ইবনে সবার কাছে। নিজেকে কতল করে দাও" হাসান ইবনে সবা বললো, যুবক তার কোমরবন্ধ থেকে ধারালো একটি খঞ্জর বের করলো এবং পরমুহুর্তেই নিজের বুকে খঞ্জরটি বিদ্ধ করে দিলো । তারপর বড় আওয়াজে একটা শ্লোগান দিলো- “ইমাম হাসান ইবনে সবা জিন্দাবাদ- এবং পড়ে গেলো। হাসান ইবনে সবা আরেক যুবককে ডেকে বললো- “কেনার এ উচু ছাদে গিয়ে উঠো এবং সেখান থেকে নিচে লাফিয়ে পড়ো ।" যুবক দৌড় লাগালো, একটু পর তাকে পাঁচ ছয় তলা সমান উঁচু কেল্লার দেয়ালে দেখা গেলো। একটু পর সে তীরের মতো নিচে নেমে এলো । তার গুড়ো হয়ে যাওয়া মাথাটি চারদিকে ছড়িয়ে পড়লো। হাসান ইবনে সবা আরেকজন ফেদায়েনকে ডেকে পানিতে ডুবে মরে যেতে বললো। সেও আলমোতের নদীতে ঝাঁপিয়ে পড়লো, অনেক্ষণ পর ভেসে উঠলো তার মরা লাশ। “সুলতান মালিক শাহকে তো তুমি এসব বলবেই”- হাসান দূতকে বললো- “তাকে বলবে আমার কাছে এ ধরনের আত্মঘাতী ফেদায়েন বিশ হাজার আছে। তোমাদের এত ৪২ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।