Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

নেযামুল মুলককে মুযাম্মিল তার এতটুকু ঘটনা শুনিয়ে বললো- “মুহতারাম ওযীরে আযম!" হাসান ইবনে আমাকে এমন এক দুনিয়ায় নিয়ে গেলো যা আজ আমার মনে হচ্ছে অতি রূপময় স্বপ্ন । যদি দুনিয়ায় বেহেশত থেকে থাকে তাহলে হাসান ইবনে সবার দুনিয়ায় দেখেছি আমি । এখনো আমার কাছে এ সব স্বপ্নের মতো মনে হচ্ছে। হাসান ইবনে সবা আমাকে অসন্তব স্নেহ করতো। তাকে আমি এমন মহান ও পবিত্র হাস্তী ভাবতে লাগলাম যে, আকাশে যদি আল্লাহ থাকে দুনিয়াতে আছে হাসান ইবনে সবা। কয়েকদিনের মধ্যে সে আপনাদের বিরুদ্ধে আমার মনে প্রচণ্ড ঘৃণা ভরে দিলো । আমিও খুব দ্রুত আপনাকে হত্যার জন্য তৈরী হয়ে গেলাম। আমার প্রতিও হাসান ইবনে সবার এত বিশ্বাস জন্মালো যে, তার কিছু গোপন তথ্যও আমার কাছে ফাস করে দিলো। “এখন অন্য কথা রেখে গোপন কি জেনেছো তাই শোনাও'- নেযামুল মূলক বললেন। মুযাম্মিল আফেন্দী শোনালো যে, হাসান ইবনে সবার শিষ্যরা তিন ভাগে ভাগ করা । প্রথম দলটি বিভিন্ন এলাকায় তাবলীগ বা প্রচারের কাজ করে । তবে এরা সাধারণ লোকদের সঙ্গে মিশে না, বড় বড় হাকিম ও সরদার গোছের লোকদেরকে এরা হাত করে। নারী ও হাশীষের ব্যবহারে এরা ওদেরকে হাসান ইবনে সবার পাকা শিষ্য বানিয়ে নেয়। দ্বিতীয় দলটিকে বলা হয় 'রফীক ।' হাসান ইবনে সবার একান্ত ব্যক্তিগত দল ওটা। তিন নাম্বার দলের নাম 'ফেদায়েন।' এ দলের সবাই জানবায । হাসান ইবনে সবা এদের কাউকে আত্মহত্যা করতে বললে সঙ্গে সঙ্গে সে তার বুকে তলোয়ার বসিয়ে দেয়। দেখতেই শুধু এরা মানুষ; কিন্তু এদের স্বভাব মানুষ খেকো হিংস্র প্রাণীর মতো, এদেরকে বিড়ালের গোশত খাওয়ানো হয়। কারণ বিড়াল কাউকে আক্রমণের সময় অত্যন্ত হিংস্র হয়ে উঠে এবং তার শিকারকে না মেরে সে সুস্থির হয় না। “আর রফীক'দেরকে এমন এমন খাবার দেওয়া হয় যা সবসময় তাদের শরীর উত্তপ্ত রাখে, ওদেরকে যে কোন হুকুম দেয়া হোক ওরা তা পূর্ণ করবেই। 'রফীক' গুপ্তঘাতক বা আত্মঘাতী হামলায় বেশ উত্তাদ। “আচ্ছা মুযাম্মিল! বলোতো, এখনো তুমি হাসান ইবনে সবাকে একলা গিয়ে খতম করতে চাও?' “না ওযীরে আযম, আলমোত যেতে যারা আমাকে বীধা দিয়েছে তারা সত্যিই বলেছে, হাসান ইবনে সবার হাতে কতল হওয়া যায় তাকে কতল করা যায় না। এর অর্থ এই নয় যে, আমরা হাসান ইবনে সবাকে জীবিত থাকার অধিকার দিয়ে রেখেছি। আমি বলবো, ফৌজি হামলা ছাড়া বাতিনীদের এই সর্বপাসী তুফান কখনো রুখতে পারবেন না। আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, হাসান ইবনে সবার রাস্তা যদি আপনি না হাসান ইবনে সবা।' ০০০০৫ নেযামুল মূলক আলমোত হামলার জন্য সম্ভাব্য ফৌজ প্রস্তুত করে ফেললেন। যথাসম্ভব তিনি রক্তপাত এরিয়ে চলতে চাচ্ছিলেন। তাই তিনি সুলতানকে বললেন, হাসান ইবনে সবার কাছে আগে পয়গাম দিয়ে দূত পাঠানো হোক। সুলতান এজাযত ৪১ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।