দরজার ওপর টোকা পড়লো । মুযাম্মিল চমকে উঠে তাকালো দরজার দিকে মেয়েটি গিয়ে দরজা খুলে দিলো। “ইমাম আসছেন'- বাইরে থেকে আওয়াজ এলো । মেয়েটি দুই কপাট পুরোপুরি খুলে দিলো । কামরায় প্রবেশ করলো হাসান ইবনে সবা। মেয়েটি দরজা ভেড়িয়ে বাইরেই রয়ে গেলো । হাসান ইবনে সবার চেহারা কিছুটা গল্তীর। মুযাম্মিল তার দিকে তাকিয়ে আছে হয়রান চোখে । হাসান ইবনে সবা ধীরে ধীরে কামরায় পায়চারী করতে লাগলো । একেই যে মুযাম্মিল কতল করতে এসেছে এ অনুভূতি তার একবারও এলো না। “হাশীষের' প্রতিক্রিয়া তার ভেতর এতই মারাত্মক হয়েছে। বরং সে ভেবে পাচ্ছিলো না এই মহান ব্যক্তির সামনে এখন কি করবে । জ্বলন্ত অঙ্গার যেন বরফের টুকরো হয়ে গেছে। “মুযাম্মিল আফেন্দী!'_ হাসান মুযাম্মিলের সামনে দীড়িয়ে বললো- “আমার বড় আফসোস হচ্ছে, এই কেন্লায় তুমি আমার মেহমান হয়ে এসেছো, আর এ বদবখতরা তোমাকে বন্দী করেছে।' হাসান মুযাম্মিলের চোখে চোখ রেখে কথা বলছে, আর মুযাম্মিল অনুভব করছে যেন এই লোক তার আত্মায় ঢুকে গেছে। হঠাৎ হাসান ইবনে সবা তার আলখেল্লার ভেতর থেকে একটি তলোয়ার বের করলো। মুযাম্মিল আতকে উঠলো, মৃত্যু এখন তার চোখের সামনে ঝুলছে, অথচ সে নীরব। “এই নাও। তুমি আমাকে কতল করতে এসেছিলে । এই তলোয়ার দিয়ে আমাকে কতল করো'- হাসান মুযাম্মিলের হাতে তলোয়ার দিয়ে বললো। দিকে । তলোয়ার দিয়ে কি করতে হয় তাও যেন সে ভুলে গেছে। হাসান ইবনে সবা মুযাম্মিলের দিকে পিঠ দিয়ে দীড়ালো, মুযাম্মিলের দিক থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আস্তে আস্তে আবার মুযাম্মিলের দিকে ঘুরলো । “যদি আমি মিথ্যা হতাম এতক্ষণে তোমার হাতে দু'্টুকরো হয়ে যেতাম'_ গম্ভীর মুখে বললো হাসান ইবনে সবা'- তুমি এমন লোকদের কথা শুনে আমার কাছে এসেছো যারা আমার সত্যতা সম্পর্কে জানে না। সেলজুকি সুলতান চায় না এমন কোন শক্তি জেগে উঠুক যারা মানুষকে সেলজুকিদের কবল থেকে যুক্ত করবে । আরে বাদশাহী তো শুধু আল্লাহর জন্যই । আমি যা কিছু করছি আল্লাহর হুকুমে করছি। বিশ্বাস না হলে তলোয়ার চালিয়ে দেখো... তলোয়ার আমার দেহের কাছে এসে থেমে যাবে । কারণ আল্লাহ এখনো আমার বিরুদ্ধে ফয়সালা করেননি । মুযাম্মিলের মগজ ধোলাই আগেই হয়ে গেছে। যতটুকু বাকী ছিলো হাসান ইবনে সবা তা পুরো করে দিলো, মুযাম্মিল তলোয়ার বড় অনুতপ্ত হাতে হাসান ইবনে সবার সামনে রাখলো । “মুযাম্মিল আফেন্দী!'_ তলোয়ার আলখেল্লার ভেতর ঢুকিয়ে মুযাম্মিলের কাধে হাত রেখে বড় মধুর গলায় বললো- “তুমি আমার মেহমান... আমার সঙ্গে এসো। ৪8০ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।