Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ 290
📝 Text 📖 PDF

সামান্য কৈফিয়ত প্রিয় পাঠকের কাছে প্রথমেই করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আলাপে সাক্ষাতে ল্যান্ডফোনে হ্যান্ডফোনে এবং লাল খামে হলুদ খামে ক্রমাগত আশ্বাস দিয়ে গেছি যে, এই তো দিন কয়েকের মধ্যে শেষ করছি শয়তানের বেহেশতের দ্বিতীয় খণ্ড । সত্যি বলছি, ক্রিং ক্রিং শব্দের ভেতর দিয়ে ভেসে আসা আপনাদের অনুরোধের শব্দমালা আমাকে আপ্লুত করেছে ভীষণভাবে । একজন পাঠক যখন একজন অনুবাদকের লেখা নিয়ে কোন মন্তব্য রাখে-তা মন্দ হোক ভালো হোক - তার লেখার জন্য অধীর প্রতীক্ষায় থাকার কথা ব্যক্ত করে সে লেখক বা অনুবাদক তখন অভিভূত না হয়ে পারে না। অবশ্য কেউ কেউ এজন্য “বিরক্ত” হওয়ার ভান করে । পাঠককে জানিয়ে রাখছি এটাও কিন্তু তার ভাললাগার প্রকাশকে ভনিতা করে চাপা দিয়ে রাখা । আমি অভিভূত হয়েছি অনুপ্রাণিত হয়েছি এবং কালক্ষেপনের জন্য অনুতপ্তও হয়েছি পাঠকের বারবার তাগাদার কারণে । চাই না। সত্যি বলছি, অনেকের আরোপিত এক ধরনের মানসিক জড়তাকে জয় করে শেষ করতে পেরেছি বলে দরবারে এলাহীতে অসংখ্য তাহমীদ ও তাসবীহ । প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ড পাঠক দরবারে বিপুলভাবে গ্রহণীয় হবে এই প্রত্যাশাই আমার আগামী দিনের চলার পাথেয় । মুজাহিদ হুসাইন ইয়াসীন দড$৮৬$.21111001109.0011

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.