০০০০ সকালে ঘুম ভাঙ্গতেই সে দারুণ আরাম বোধ করলো । হেঁটে হেঁটে কামরার বাইরে গেলো । সামনের ফুলে ফুলে ভরা বাগানের দৃশ্য দেখে তার মন মুগ্ধতায় ভরে গেলো । মুযাম্মিল বাগানের দিকে এগিয়ে গেলো, মুযাম্মিলের পায়ের আওয়াজ পেয়ে মেয়েটিও আরেক কামরা থেকে বেরিয়ে এলো । সেও মুযাম্মিলের পাশে পাশে হাটতে লাগলো। “তুমি আমাকে কিছু বলতে পারবে'_ মুযাম্মিল মেয়েটিকে জিজ্ঞেস করলো- “এ জঘন্য কামরা থেকে বের করে এনে আমার জন্য এমন রাজকীয় আপ্যায়ন কেন? “ইমামের হুকুমে তোমাকে কয়েদখানা থেকে বের করা হয়েছে- মেয়েটি বললো- আর ইমামের হুকুমেই এসব ব্যবস্থা করা হয়েছে।” “ইমাম কে?'_ হয়রান হয়ে জিজ্ঞেস করলো মুযাম্মিল। “ইমাম হাসান ইবনে সবা।' “আমি স্বপ্ন দেখছি না তো!”_ মুযাম্মিল সবিম্ময়ে নিজেকেই যেন জিজ্ঞেস করলো। “আমি জানি তুমি কি ভাবছো । গতকাল ইমামকে বলা হয় তুমি তাকে কতল করতে এসেছো, এও বলা হয় তোমাকে কয়েদখানার অতি নোংরা একটি কামরায় রাখা হয়েছে। তার নির্দেশ ছাড়া এক মেহমানকে কয়েদ করা হয়েছে বলে তিনি তাদের ওপর প্রচণ্ড রাগ করেছেন। তিনি ওদেরকে তিনটি করে দুররা মারতে বলেছেন। হাসান ইবনে সবাকে হত্যা করতে এসেছিলে? হ্যা'- এমনভাবে বললো যেন সে এজন্য খুব লঙ্জিত। “ইমাম যে কোন সময় এখানে আসবেন, তোমার সঙ্গে সাক্ষাত করবেন।' “এমন কি হয় না যে তিনি এখানে আসবেন না বা আমার সাথে তার দেখা হবে নাঃ “একথা বলছো কেন? “উনাকে যদি বলি যে, আমি তাকে হত্যা করতে এসেছিলাম তাহলে তো আবার আমাকে কয়েদখানায় নিক্ষেপ করবে, তার সামনে আমি মিথ্যা বলতে পারবো না।” তুমি জানো মুযাম্মিল! ইমাম হাসান ইবনে সবা আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তিনি সত্য শুনতেই পছন্দ করেন। সত্য কথাই নির্ভয়ে তাকে বলবে ।' কথায় কথায় মেয়েটি মুযাম্মিলের সামনে হাসান ইবনে সবার এমন একটা ছবি দাড় করালো যে, হাসান ইবনে সবা কোন ফেরেশতা বা আল্লাহর কোন নবী । মেয়েটি মুযাম্মিলকে কামরায় নিয়ে এলো । কামরায় পৌঁছেই মুযাম্মিল মেয়েটির কাছে গতরাতের সেই শরবত চাইলো। এই শরবত খাওয়ার পর থেকেই মুযাম্মিলের কাছে তার দুনিয়া ক্রমেই রঙ্গিন হয়ে যাচ্ছে এবং সে তার অতীত ভুলে যাচ্ছে। মেয়েটি তাকে পেয়ালা ভরে শরবত দিলো । হাসান ইবনে সবার প্রতি মুযাম্মিলের এখন আর কোন ক্ষোভ নেই। তার কাছে মনে হলো এখন বাতিনীদের একজন সে । হাসান ইবনে সবার শিষ্য । ৩৯ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।