Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

তীব্র পিপাসায় মুযাম্মিলের মুখ হা হয়ে গেলো। তার মুখ দিয়ে সে আর কোন শব্দ বের করতে পারলো না। সে ইশারা করে জানালো, আর বলতে পারছে না সে। তার ঠোট আবার বিনা শব্দে নড়ে উঠলো । অর্থাৎ পানি। না, পানি পাবে না। আস্তে মুযাম্মিলের দু' চোখ বন্ধ হয়ে এলো, একদিকে সে গড়িয়ে পড়লো । তীব্র পিপাসা ওকে বেহুশ করে দিয়েছে। হুশ ফেরার পর মুযাম্মিল অনুভব করলো তুলতুলে নরম একটি বিছানায় শোয়া। তার সামনে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। ঠোটে তার ভুবন ভুলানো হাসি। “উঠো মুযাম্মিল! খাবার খেয়ে নাও'_ বড় আদুরে সুরে বললো মেয়েটি । “পানি... পানি... মুযাম্মিলের গলায় যেন হাজার হাজার কাটা বিধে আছে। “খালি পেটে পানি নয়। কিছু খেয়ে নাও, তারপর পানি দেবো ।' মেয়েটি মুযাম্মিলকে ধরে উঠালো। মুযাম্মিল দেখলো, এই কামরাটি অত্যন্ত সুন্দর করে সাজানো, কামরার মাঝখানে চেয়ার ঝেষ্টিত একটি টেবিল। টেবিল থেকে রুটি গোশতের গন্ধ আসছে। মুযাঁন্মিলের পায়ে জোর ফিরে এলো । নিজেই মেয়েটির কীধে ভর দিয়ে একটি চেয়ারে বসলো। টেবিলে খাবারের পরিমাণ দেখে মুযাম্মিল হয়রান হয়ে গেলো । মনে হচ্ছিলো এ কোন শাহজাদা বা বড় কোন হাকিমের খাবার । সে বিশ্বাস করতে পারছিলো না এ খাবার তার জন্য আনা হয়েছে। কিন্তু সে ফলাফলের দিকে গেলো না। খাবারের ওপর ঝাঁপিয়ে পড়লো, সে লক্ষ্যও করলো না কয়েক টুকরো ভুনা গোশত গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়েছে। বড় দ্রুত কয়েক লোকমা মুখে দিয়ে পানির জগের দিকে মুযাম্মিল হাত বাড়ালো । মেয়েটি এসে মুযাম্মিলের হাত থেকে পানির জগটি নিয়ে গিয়ে বললো- “পানি আমি পান করাবো। এক ঢোক এক ঢোক করে, এক বারে নয় ।” মেয়েটি সুন্দর একটি গ্রাসে পানি ঢেলে মুযাম্মিলকে দিলো । মুযাম্মিল এক ঢোকে পানি শেষ করে আবার খাবারের ওপর ঝাঁপিয়ে পড়লো । একটু খেয়ে আবার মেয়েটির দিকে তাকালো । মেয়েটি তাকে আরেকটু পানি দিলো, এক নিঃশ্বাসে পানি শেষ করে আবার মনোযোগ দিলো খাবারের দিকে। পরিষ্কার করে ফেললো মুযাম্মিল। এবার তৃপ্ত হয়ে পানি চাইলো । “এখন পানি নয়, শরবত খাবে এখন*- মেয়েটি মন ভুলানো হাসি দিয়ে বললো। মেয়েটি আরেকটি জগ থেকে এক গ্নাস শরবত দিলো মুযাম্মিলকে। গ্রাস এক নিঃশ্বাসেই শেষ করে ফেললো মুযাম্মিল। মুযাম্মিল মেয়েটিকে জিজ্ঞেস করতে চাচ্ছিলো, এমন নেংরা জঘন্য কামরা থেকে বের করে তাকে এখানে এনেছে কেন? তার এমন রাজকীয় আপ্যায়ন দেয়া হচ্ছে কেন? কিন্তু সে কিছুই জিজ্ঞেস করতে পারলো না। তার দু'চোখে গাঢ় নিদ্রা চেপে এলো । সে কোনমতে বিছানায় গিয়ে শুতে পারলো মাত্র। পরমুহূর্তেই অনেক জিজ্ঞাসাকে চাপা দিয়ে তার চোখ বন্ধ হয়ে গেলো। ৩৮ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।