“সে সব ভুলে যাও। তোমার কোন দোষ ছিলো না। এখন বলো, তোমাকে কাবু করা হলো কিভাবে? “আমাকে ওরা কয়েদখানার কালো কুঠরিতে বন্দী করলো”- মুযাম্মিল বলতে শুরু করলো- ভেতরে এমন উৎ্কট গন্ধ যেন কোথাও অনেক দিনের পঁচা লাশ পড়ে আছে। তিন দিন আমাকে কিছুই খেতে দেয়া হয়নি। এক ঢোক পানিও না। ভেতরে আমার সব জলে পুড়ে খাক হয়ে যাচ্ছিলো । হাসান ইবনে সবাকে যদি কতল করতে পারতাম তাহলে হাজার কষ্টও আমি বরদাস্ত করতে পারতাম মৃত্যু হলে হাসি মুখে তা বরণ করে নিতাম । আমার দেহের কোষগুলো যেন আস্তে আস্তে মরে যাচ্ছিলো । সাত আট দিন না খেয়ে থাকতে পারি আমি । কিন্তু পানি ছাড়া একদিনও থাকতে পারি না... “দুর্গন্ধ, ক্ষুধা, আর মরণ পিপাসা আমার চিন্তা ভাবনার ক্ষমতাও কেড়ে নিলো। তিন চার দিন পর মনে হলো আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর একদিন আমার কুঠুরীর দরজা খুলে এক লোক আধা টুকরো শুকনো রুটি ছুঁড়ে মারলো । যেন আমি একটি কুকুর। অতি নোংরা একটি পেয়ালায় সামান্য পানি ভরে দরজার পাশে রেখে দরজা বন্ধ করে দিলো লোকটি । আমি কে আমার মর্যাদা কী সব তখন ভুলে গেলাম। কুকুরের মতো সেই আধা টুকরো রুটির ওপর ঝাঁপিয়ে পড়লাম । রুটি নিয়ে হামাগুড়ি দিয়ে তরকারির বাটির দিকে গেলাম। সেটা কি তরকারির ঝোল ছিলো না কোন নোংরা পানি ছিলো সেটা দেখার কথা মনেই এলো না। ওর মধ্যে রুটি চুবিয়ে নিমিষেই আধা টুকরো রুটি শেষ করে ফেললাম। ক্ষুধা আরো তীব্রতর হলো । কুকুরের মতো ঘেউ ঘেউ করে গারদের শিকে ধরে চিৎকার করে বললাম, আরেকটু রুটি দাও আমাকে, খোদার দিকে চেয়ে আরেকটু রুটি দাও... “আমি দরজার শিক ধরে চিৎকার করছিলাম । এক সান্ত্রী এসে শিকের বড় একটি ফাঁক দিয়ে আমার মুখে এত জোরে ঘুষি মারলো উল্টো দিকের দেয়ালে আমার মাথা ঠুকে গেলো । আমার চোখে অন্ধকার নেমে এলো... 'জ্ঞান ফেরার পর দেখলাম মোটামুটি পরিষ্কার একটি কামরায় আমি । একটি বিছানায় চিত হয়ে শোয়া । এক লোক বর্শা হাতে আমার কাছে দীড়িয়ে আছে। সে তার পা দিয়ে আমার পায়ে খোচা দিয়ে বললো, কি হুশ ফিরেছে? আমি কিছুই বলতে পারলাম না। উঠে বসলাম আমি। বর্শাধারী বাইরে বের হয়ে গেলো, আবার তখনই ফিরে এলো সঙ্গে আরেকটি লোক নিয়ে। তার হাবভাব দেখে মনে হলো এ কোন ফৌজি অফিসার ।' মুযাম্মিল আফেন্দী এরপর যা শোনালো তা ছিলো এরকম : “মুযাম্মিল আফেন্দী!'_ অফিসারটি বললো- “তুমি এখানে কেন এসেছিলে? “পানি... পানি... পানি... অক্ষুট শব্দে মুযাম্মিলের মুখ দিয়ে বেরিয়ে এলো । তুমি এখানে এসেছিলে কেন? জবাব দাও পানি পাবে... কেন এসেছো?” “কতল হওয়ার জন্য'- বড় কষ্টে মুযাম্মিলের গলা দিয়ে বের হলো। “এটা আমার প্রশ্নের জবাব হলো না ।' ৩৭ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।