Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আসুন ওযীরে আজম!'- ডাক্তার বললেন- “এ দেখুন সুমনা রাতে ওকে দুধ পান করিয়েছে, পেয়ালা খালি পড়ে আছে। দুপুরের আগে সে জাগবে না, সুমনা অবশ্য একটু পর জেগে উঠবে । ওর ঘুম বলছে সারা রাত সে ঘৃমায়নি।” একাধারে কয়েক দিন এই ওঁষধ মিশ্রিত দুধ পান করানো হলো । মুযাম্মিল জাগলেই দুধ পান করিয়ে সুমনা তার সেই প্রেম ভালোবাসার নানা কবিতা গল্প বলতো, মুযাম্মিলের এতে দারুণ প্রতিক্রিয়া হতো । ডাক্তারের তন্বাবধানেই সব চলতে লাগলো । চতুর্থ দিন তাকে আর ওঁষধ দেয়া হলো না। সে সজাগ হওয়ার পর ডাক্তার তার দু'কান নিজের হাতের অঞ্জলীতে নিয়ে ম্যাসেজ শুরু করে দিলেন এবং মুযাম্মিলের চোখে চোখ রেখে ফিস ফিস করে কি যেন বলতে লাগলেন। এ ছিলো হিপ্টোনেজমের প্রক্রিয়া। সাত আট দিনের মধ্যে এই প্রক্রিয়া সফল হলো । খুব দ্রুত মুযাম্মিল স্বাভাবিকত্বের দিকে ফিরে আসতে লাগলো । এত জলদি ফল দিবে ডাক্তার নিজেও আশা করেননি । ডাক্তার বলেই ফেললেন, ওঁষধের পর এর সবচেয়ে বড় কৃতিত্ সুমনার এবং সুমনার প্রেমসিক্ত অবিরাম যত্ন । একদিন নেযামুল মুলক মুযাম্মিলের সামনে এলেন। কি হবে কেউ জানে না, ডাক্তার ও সুমনা টান টান হয়ে দাড়ানো, বাইরে নেযামুল মুলকের মুহাফিজরা প্রস্তুত । নেযামুল মূলকের দিকে চোখ পড়তেই মুযাম্মিল প্রথমে সবিস্ময়ে সবার দিকে একবার করে তাকালো । তারপর তার চোখ দুটো ছল ছল করে উঠলো । নেযামুল মুলকের ঠোটে হাসি। তার দু'হাত দু'দিকে প্রসারিত। মুযাম্মিলও দু” হাত প্রসারিত করে প্রায়... উড়ে নেযামুল মুলকের বুকে গিয়ে পড়লো । নেযামুল মুলক তাকে জড়িয়ে ধরলেন। “কেন মুযাম্মিল? কোথায় চলে গিয়েছিলে? আমি তো... ভেবেছিলাম তুমি আর ফিরেই আসবে না'- নেযামুল মুলকের গলা ধরে এলো । “কিছুই মনে পড়ছে না। শুধু আপনাকে দেখে মনে পড়ছে... আপনি আমাকে... যেতে বাধা দিয়েছিলেন । তারপরও আমি চলে গিয়েছি'- আবেগ রুদ্ধ গলায় বললো মুযাম্মিল! 'আর এখন? “না আর যাবো না । কোথাও যাবো না আর ।' আস্তে আস্তে মুযাম্মিলের কাছে সব পরিষ্কার হয়ে গেলো । এবার তার ভেতর ছাই চাপা আগুন যেন দাউ দাউ জ্বলে উঠলো । হাসান ইবনে সবার প্রতি এত দিন শুধু ক্রোধ ছিলো । কিন্তু এখন সেটা তীব্র প্রতিশোধ স্পৃহার রূপ নিলো । 'মুযাম্মিল আফেন্দী!'_ একদিন নেযামুল মুলক তাকে বললেন- “যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা এখন বলো তো সেখানে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে? এটা জিজ্ঞেস করছি এ কথা জানার জন্য যে তোমার মতো দৃঢ়চেতা এক যুবকের ওপর বাতিনীরা কি করে প্রাধান্য বিস্তার করলো!” হ্যা, এখন আমার সেখানকার প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ছে। আমি নিজেই আপনাকে তা শুনাতাম। আপনি হয়তো অন্য কোন কারণে শুনতে চাচ্ছেন। কিন্তু আমি শোনাতাম এজন্য যে, আপনারা যাতে বুঝতে পারেন আমি কতটুকু অক্ষম ছিলাম। আমার চিন্তা শক্তি অনুভূতি শক্তি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলো ।” ৩৬ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।