“মুযাম্মিল!_ সুমনা ঝুকে তার ঠোট মুযাম্মিলের কানের কাছে নিয়ে গিয়ে বললো- তুমি আমার কাছে এসে গেছো । এখন আর কেউ আমাদের পৃথক করতে পারবে না। মুযাম্মিলের চোখ পুরোপুরি খুলে গেলো । সুমনা তার আরো কাছে চলে এলো । “আমি কোথায়?'- মুযাম্মিল স্বপ্ন জড়ানো কণ্ঠে বলল-“ তুমি কে? তুমি আমার কাছে গো"- সুমনা বড় প্রেমসিক্ত গলায় বললো- “তুমি সেই প্রেমের স্বর্গে এখন যেখানে কেউ কারো রক্তপাত ঘটায় না। আর আমি তোমার আত্মা । “এটা কি কয়েদখানা না?'-_ যেন ঘুম থেকে কেউ কথা বলছে।' “হ্যা তুমি আমার মনের কয়েদখানায় বন্দী। তুমি আমার ভালোবাসার শিকলে বন্দী ।' তার এক হাত আপনিই সুমনার চুলের ভেতর চলে গেলো । সুমনার ঠোটে ওটা বলে গেলো। এবার মুযাম্মিলের চোখ পুরোপুরি সজাগ হয়ে গেলো। সে এক ঝটকায় উঠে বসলো । তার অবিশ্বাস্য চোখ সারা কামরার ওপর দিয়ে ঘুরে গেলো । 'সুমনা!'- মুযাম্মিল কেমন ধরা গলায় বললো- “তুমি কবে এলে?... মিথ্যা বলছো নাতো... আমি কোথায় ছিলাম...? আমি... আমি সুমনা?... আমি কি স্বপ্রে ছিলাম? - তার মাথা ঝিম ঝিম করতে লাগলো । কি যেন সে খুঁজতে লাগলো । কিন্তু কিছুই তার মনে পড়লো না। 'মুযাম্মিল'- সুমনা মুযাম্মিলের গালে হাত ছুঁয়ে বললো- “তুমি যে বড় লম্বা সফর থেকে এসেছো । একটু দুধ খেয়ে শুয়ে পড়ো । ক্লান্তি দূর হয়ে যাবে । তারপর আবার আমরা প্রেমের কথায় হারিয়ে যাবো ।' দুধে ওষধ মেশানো ছিলো । তবে ওষধের কোন জাজ বা গন্ধ নেই এতে। মুযাম্মিল “দুই তিন শ্বাসে গ্রাস খালি করে দিলো। আস্তে আস্তে আবার ঘোরের মধ্যে হারিয়ে যেতে লাগলো। সুমনা এবার এমন হৃদয় ছোয়া ভাষায় প্রেম ভালোবাসার পংক্তি আবৃত্তি করতে শুরু করলো যে, মুযাম্মিলের দু'চোখ বেয়ে অশ্রুর ধারা নামলো । ডাক্তার সুমনাকে বলেছিলেন, মুযাম্মিলের মনে হাসান ইবনে সবা ধ্বংস ও নষ্টের যে বীজ বুনে দিয়েছে তা বের করে সেখানে প্রেম-ভালোবাসার পবিত্র আবেগ ভরিয়ে দিতে হবে। ০০০০ সকাল বেলা ডাক্তার ও নেযামুল মুলক দেখতে এলেন তাদের রাত কেমন কেটেছে। নেযামুল ভেজানো দরজায় টোকা দিলেন। ভেতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া গেলো না। আরো কয়েকবার টোকা দিলেন। না, দরজা খুললো না। নেযামুল মূলক দরজা ঠেলে ডাক্তারকে নিয়ে ভেতরে ঢুকলেন । দেখলেন, সুমনা মুযাম্মিলের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আর তার পা খাটের নিচে ঝুলছে। মুযাম্মিলের হালকা নাক ডাকার আওয়াজ আসছে। ৩৫ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।