একটু পর মুযাম্মিলের জন্য নির্ধারিত কামরায় চারপায়া প্রবেশ করলো । সুসজ্জিত একটি পালঙ্কের ওপর মুযাম্মিলকে রেখে এ চারজন লোক কামরা থেকে বের হয়ে গেলো । সুমনা দ্রুত মুযাম্মিলের নাড়ী পরীক্ষা করলো, তার ফ্যাকাশে চেহারায় রক্ত ফিরে এলো । 'সুমনা'- ডাক্তার মুযাম্মিলের নাড়ীর ওপর হাত রেখে বললেন- “বিপদ কেটে গেছে। নাড়ী ঠিক মতোই চলছে, যে আশংকা করছিলাম তা যদি হতো এতক্ষণে মুমাম্মিলের নাড়ী চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যেতো। আমরা চলে যাচ্ছি কামরা থেকে। তুমি সারা রাত এখানে থাকবে । সবকিছু তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। জেগে উঠলে প্রথমেই তাকে এই দুধটুকু পান করাবে । আরো কি কি করতে হবে সব জানা আছে তোমার । তারপর সে আবার ঘুমিয়ে পড়বে । তখন তুমিও শুয়ে পড়বে। সে আগামীকাল দিনের আগে আর উঠবে না। আর জোর করে কিছু করো না যেনো। “আর সুমনা!_ নেযামুলমুলক বললেন- “দরকার হলে বাইরে সবসময় চারজন প্রহরী থাকবে । সে কোন হাঙ্গামা করলে এরাই ওকে সামলাবে ।” “মনে রেখো সুমনা!- ডাক্তার বললেন- “সে কি ঠিক হয়ে যাবে না আরো বিগড়ে যাবে সব নির্ভর করছে তোমার ওপর । তোমার বুদ্ধি আর রূপ দিয়ে ওর মনের সব কুৎসিৎ জিনিসগুলো বের করে দেবে । আর সে তো আগ থেকেই তোমার প্রেমে পাগল ।* উভয়ে কামরা থেকে বের হয়ে গেলেন। মুজাম্মিলের জন্য ব্যবস্থা করা হয়েছে একটি শাহী কামরা । তবে তা নেযামুল ঠিক হওয়ার আগে তার সঙ্গে নেযামুল মুলকের দেখা না হওয়াই নিরাপদ । ডাক্তারের কথামতোই এই কামরার সাজসজ্জা হয়েছে । পুরো কামরার মেঝে থেকে জীনালার পর্দা, খাটের তুলতুলে বিছানা, ঘরময় গোলাপরঙী গালিচা ইত্যাদি যে কারো চোখ জুড়িয়ে দেয়ার মতো । মুযাম্মিলের সামনে সুমনা কি পোষাক পড়বে তাও পছন্দ করে দিয়েছেন ডাক্তার। ডাক্তার সুমনাকে বলে দিয়েছেন, চুল সবসময় খোলা রাখবে, আর প্রেম ভালোবাসার যত বুলি আছে সন্মোহনী ভাষায় তা বলে যাবে । তবে যথাসম্ভব নিজের দেহকে বাচিয়ে রাখবে। সুমনা ঘুমন্ত মুযান্মিলের দিকে তাকিয়ে রইলো, তার জেগে উঠার জন্য অপেক্ষা করতে লাগলো । কিছুক্ষণ সে চঞ্চল পায়ে কামরায় পায়চারী করলো । একটু পর এসে মুযাম্মিলের চুলের ভেতর হাত বুলিয়ে হাত ফেরাতে লাগলো । যেন এক মা তার ঘুমন্ত শিশুর মাথায় বিলি কেটে দিচ্ছে। রাতের দুই প্রহর চলে গেলো । সুমনার চোখে তন্দ্রা এসে ভীড় করলো। হঠাৎ মুযাম্মিলের দেহ নড়ে উঠলো । সুমনা সজাগ হয়ে গেলো । সে জানে এখন কি করতে হবে। চেয়ার থেকে উঠে মুযাম্মিলের খাটে গিয়ে বসলো সে। এ সময় মুযাশ্মিল সুমনার দিকে মুখ করে পাশ ফিরলো, তার একটি হাত গিয়ে পড়লো সুমনার কোলের ওপর । সুমনা মুযাম্মিলের হাতটি উঠিয়ে নিয়ে আস্তে আস্তে ম্যাসেজ করতে লাগলো । মুযাম্মিলের চোখও আস্তে আস্তে খুলে গেলো। ৩৪ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।