Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০৫ সন্ধ্যা হয়ে গেছে, কয়েদখানার মশালগুলো জ্বালানো হচ্ছে। একটু পর রাতের খাবার দেয়া হলো কয়েদীদেরকে। সকালের সেই লোকটি মুযাম্মিলের জন্য খাবার নিয়ে এলো । পাতলা রুটির সঙ্গে কয়েক পদের তরকারি এবং এক জগ দুধ দেখে মুযাম্মিল হয়রান হয়ে গেলো । “তোমার চেহারায় পেরেশানী কেন*- লোকটি মুযাম্মিলকে বললো- “বলেছিলাম না এখন থেকে তোমার খাবার আমিই ব্যবস্থা করবো, আর এই খাবারই তুমি পাবে প্রতি বেলা। তোমার পালানেরও ব্যবস্থা করেছি, আরো দুই তিন দিন অপেক্ষা করতে হবে। আরাম করে খাও। তারপর দুধটুকু খেয়ে নিয়ো, আমি যাচ্ছি। কয়েদখানার দেয়ালে হেলান দিয়ে মুযাম্মিল আস্তে আস্তে সুবোধ বালকের মতো খাবার খেলো । তারপর দুধ পান করলো, বাইরে থেকে প্রহরী তীক্ষচোখে মুযাম্মিলের দিকে তাকিয়ে রইলো, সে দেখলো মুযাম্মিলের হাত থেকে পেয়ালিটি পড়ে গেলো। মুযাম্মিলের মাথা ঢৌলতে লাগলো । তারপরই সে লম্বা হয়ে শুয়ে পড়লো । নাক ডাকার আওয়াজ শুনতেই প্রহরী দৌড়ে সেখান থেকে চলে গেলো। দিলো, লোকটি চলে গেলো কুঠরীর ভেতরে । সে মুষাম্মিলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে প্রথমে আস্তে তারপর জোরে জোরে মুযাম্মিলের মাথা ধরে ঝাকি দিলো। মুযাম্মিল চোখ খুললো না। একটু নড়লোও না। লোকটি এক দৌড়ে বাইরে চলে গেলো। ঘোড়ায় সওয়ার হয়ে ছুটতে লাগলো । কয়েদখানা শহর থেকে বেশ দূরে পরিত্যক্ত এলাকায় । লোকটি নেযামুল মুলকের মহলে এসে থামলো । মহলের যে কামরায় সুমনা, নেযামুল মুলক ও ডাক্তার নাজম মাদানী রয়েছেন সে কামরায় হাজির হলো । “কী খবর?'- নেযামুল মূলক জিজ্ঞেস করলেন। “খবর খুবই ভালো, ডাক্তার সাহেব ওষধের যে প্রতিক্রিয়ার কথা বলেছিলেন তাই হয়েছে, গভীর ঘুমে এখন সে। ওর শরীর ধরে মাথা ধরে কয়েকবার আমি ঝাকিয়েছি, কিন্তু সামান্যতম নাড়াচাড়াও নেই ওর মধ্যে । “বেচে আছে তোঃ"_ সুমনা চঞ্চল হয়ে বললো। “অবশ্যই বেঁচে আছে' লোকটি বললো- “আমাকে কি এতই বেকুব মনে হয় যে জীবিত আর মৃতের পার্থক্য বুঝবো না? “ওযীরে আজম! ওকে এখানে আনার ব্যবস্থা করুন ।' ডাক্তার বললেন। কিছুক্ষণ পর কয়েদখানায় মুযাম্মিলের কুঠুরীর দরজা খুলে গেলো । চারজন লোক একটি চারপায়া নিয়ে ভেতরে ঢুকলো । অচেতন প্রায় মুযাম্মিলকে চারপায়ার ওপর রেখে ওরা মুযাম্মিল সমেত চারপায়াটি নিয়ে কয়েদখানা থেকে বের হয়ে গেলো। নেযামুল মুলক, ডাক্তার ও সুমনা অধীর হয়ে অপেক্ষা করছিলো । সুমনা স্থির থাকতে পারছিলো না । সে বিড় বিড় করে কোন দু'আ পড়ছিলো। শয়তানের বেহেশত-৩ ৩৩ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।