Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“ব্যবস্থা করছি, ওকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে... দীড়ান দেখি... সে লোক ফিরে এসেছে কিনা ।" নেযামুলমুলক দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করতেই সে জানালো, কয়েদখানা থেকে সে লোক এইমাত্র এসেছে। এইবার লোকটি ভেতরে এলো। হ্যা বলো কি করে এসেছো?” নেযামুলমুলক লোকটিকে জিজ্ঞেন করলেন । “সব ঠিক করে এসেছি, সে এখন বেশ শান্ত হয়ে গেছে। ওকে বলেছি, কাল থেকে আমি ওর খাবার-দাবারের ব্যবস্থা করবো । খুব খুশী হয়েছে সে এবং আমাকে বিশ্বাসও করেছে'_ লোকটি জবাব দিলো । “চমৎকার'_ নেযামুল মুলক বললেন, তারপর ডাক্তারকে বললেন- “এখন ওকে সহজেই ওঁষধ দেয়া যাবে ।' নেযামুলমুলকের ইশারায় লোকটি বাইরে চলে গেলো। “আপনাকে আমি সতর্ক করে দেয়া জরুরী মনে করছি'- ডাক্তার মাদানী বললেন- “যে ওষধ তৈরি করেছি আমি এই প্রথম সেটা প্রয়োগ করতে যাচ্ছি। এর প্রতিক্রিয়ায় মুযাম্মিল অচেতন হয়ে সাবে। কিন্তু পরিমাণের চেয়ে দু'এক ফোটা বেশি যদি তাকে দেয়া হয় তাহলে এই ছেলে মারা যাবে ।" “না না'- সুমনা আতকে উঠে বললো- “এমন কথা মুখেও আনবেন না। আমাকে কোন পদ্ধতির কথা বলুন যদি বলেন তাহলে তার সঙ্গে আমাকেও বন্দী করুন। রাতদিন ওকে আমি দেখে রাখবো । আমার বিশ্বাস ওকে আমি সুস্থ করে তোলতে পারবো ।' “সুমনা বেটি!_ নেযামুলমুলক বললেন-_ “আমরাও চাই মুযাম্মিলের মতো এমন মূল্যবান একটি ছেলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। ভূমি ভেঙ্গে পড়ো না। “ঘাবড়িয়োনা মেয়ে!'- ডাক্তার সুমনার মাথায় হাত রেখে বললেন- “আমি তো বলিনি সে অবশ্যই মরে যাবে । আমি তো শুধু আশংকা করেছি। সব কাজ তো তুমিই করবে । আর কি করতে হবে তাও বলে দেবো তোমাকে ।' “আপনি ওউষধটি দিয়ে দিন'- নেযামুলমুলক বললেন- “তবে পরিমাণে সব সময় কম করে দেবেন। আমি বুঝি না গাছ-গাছালির ওষধে এমন কি আছে যে প্রাণও ছিনিয়ে নিতে পারে। কিন্তু এর মধ্যে যা দেয়া হয়েছে তা তো আগে শুনবেন, অতি দুর্লভ কিছু জিনিস দেয়া হয়েছে এতে । এর মধ্যে একটা হলো মরু অঞ্চলের সাপের বিষ, আরেকটা হলো, অতি দুর্লভ একটা পোকার চর্বি। বুঝতেই পারছেন, মরুর কোথায় কোথায় ঘুরে ফিরে আর সাপ বের করা যায়ঃ আর কেই বা এর জন্য বসে থাকে। তবুও আমি তা যোগাড় করেছি।' ডাক্তার সুমনা ও নেযামুল মুলককে আরো কিছু উপদেশ দিলেন। ৩২ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।