ভেতর মরে গেছো । এখন আর কোন ভয় নেই তোমাকে নিয়ে এবং এখন আর তুমি আশংকামূলক কিছু করবে না । আমার চলে যাওয়ার সময় হয়েছে।' হ্যা ভাই! আমি এখন তোমার ওপর ভরসা করছি। তুমি যাও, তবে আমার বের হওয়ার ব্যবস্থা করো শিগগির । আমি চেষ্টা করবো নেযামুল মুলকে কতল করে আলমোত ফিরে যেতে ।” সস সুমনা নেযামুল মুলকের খাস কামরায় বসা। ডাক্তার নাজম মাদানীকে শুনাচ্ছে হাসান ইবনে সবা কিভাবে মানুষকে ধ্বংস করে। “মহামান্য ডাক্তার! সুমনা বললো- “হাসান ইবনে সবা আহমদ ইবনে গুতাশ থেকে যে জাদু শিখেছে সেটা সে খুব কমই ব্যবহার করে। সে অন্য আরেকটা জাদু ব্যবহার তা থেকে কেউ বাচতে পারে না। সে জাদু হলো আমার মতো রূপসী নারী ।... আমি এই জাদু আমার হাত ও মুখ দিয়ে প্রয়োগ করেছি। আর চালাতেও দেখেছি। “সুমনা”!- নাজম মাদানী বললেন- “সেই জাদুই এখন তোমার মুযাম্মিল আফেন্দীর ওপর চালাতে হবে । আমার মনে হয় তোমার সেই জাদু ভালোই কাজ করবে । কারণ আমাকে বলা হয়েছে তোমাদের সম্পর্ক আত্মার, লোক দেখানো নয় ।' হ্যা মুহতারাম! মুযাম্মিলকে সুস্থ করতে যা যা লাগে সবই করবো আমি 1 “এজন্য তোমাকে আমি অনেকটা শিখিয়ে দেবো ।” নাজম মাদানী এবার মনোযোগ দিলেন নেযামুলমুলকের দিকে । তাকে তিনি বললেন-_ “প্রিয় নেযামুলমূলক! আপনিতো জানেন আল্লাহ তায়ালা প্রতিটি প্রাণীর জোড় সৃষ্টি করেছেন। এও জানেন যে, নর জন্তু জানোয়াররা মাদীদের ভোগের জন্যে পরস্পরের রক্ত পর্যন্ত পান করে। মানুষকে আল্লাহ বুদ্ধি, আবেগ এবং অনুভূতি দিয়েছেন । এজন্য সে নারী বা পুরুষকে পাওয়ার জন্য এমন এমন অবস্থার তৈরি করে যে, মানুষ নিজেও হয়রান হয়ে যায়। নারীর প্রতি পুরুষের আকর্ষণ সবসময়ই তীব্র হয়। এজন্য পুরুষ নারী দ্বারা প্রতারিতই হয় বেশি । আর সুমনার মতো মেয়েরা তো পুরুষের কাছ থেকে যা ইচ্ছা তাই আদায় করতে পারে। এ ধরনের অসম্ভব সুন্দরী মেয়েরা তাদের রূপ নিয়ে পুরুষকে নাচাতেও পারে। এরা ইংগিত করলে পুরুষরা তাদের সাথে লুটোপুটি খায়! হাসান ইবনে সবাও এই নুসখাটাই ব্যবহার করছে। কুচক্রী হলেও তার বুদ্ধির প্রশংসা করি আমি । 'হাশীষ' (হিরোইন) আর নারীকে সে যেভাবে ব্যবহার করছে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত তা কারো মাথায় আসেনি ।... মুযাম্মিল আফেন্দীর মধ্যে 'হাশীষের যে প্রতিক্রিয়া আছে সেটা দূর করতে চেষ্টা করবো আমি ।' “আপনি কি হাশীষের বিপরীতে কোন গ্ঁষধ ব্যবহার করবেন না অন্য কোন পদ্ধতি? “হ্যা ষধই দেবো। কিন্তু সে নাকি কয়েদখানায় খুব হাঙ্গামা করছে। তাকে ওঁষধ পান করাবেন কিভাবে? এ ব্যবস্থা আপনাকেই করতে হবে'- ডাক্তার বললেন। ৩১ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।