Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০৫ কয়েদখানার সেই কুঠুরীতে হাত পা ছুঁড়ে চিল্লাতে চিন্লাতে মুযাম্মিল আফেন্দী ক্লান্ত হয়ে গারদের পাশে বসে ঝিমুচ্ছে, এ সময় বাইরে এক লোক গারদের সামনে এসে দাড়িয়ে গেলো। “মুযাম্মিল!,_ লোকটি ফিস ফিস করে বললো, আস্তে আস্তে মুযাম্মিল মাথা উঠালো। 'মুযাম্মিল আফেন্দী! এদিকে এসো,- লোকটি এবার সামান্য শব্দ করে বললো আর ভীত চোখে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ দেখছে কি না। 'এ্যাই কী?- খেকিয়ে উঠলো মুযাম্মিল- “যাও এখান থেকে নইলে কিন্তু... “আরে আহমক! আস্তে আস্তে ফিসফিস করে বললো লোকটি- “আমি তোমার বন্ধু। এদিকে এসো।' মুযাম্মিল হেঁচড়িয়ে হেচড়িয়ে গারদের সামনে এসে বসলো । লোকটি বললো- “আজ সকালেই জেনেছি তোমাকে কয়েদ করা হয়েছে । আমি তোমাকে এখান থেকে ভাগিয়ে নিয়ে যাবো, আমি জানি তুমি আলমোত থেকে কেন এসেছো । হাসান ইবনে সবার চর আমি। এই কয়েদখানায় আমার প্রভাব আছে। নেযামুল মুলককে আমিই কতল করতে পারতাম । কিন্তু ইমামের পয়গাম পেয়েছি, এ কাজ মুযাম্মিল আফেন্দী করবে । আমাকে দায়িত্‌ দেয়া হয়েছে তোমার সাহায্য করার জন্য । এখানে তুমি কোন হাঙ্গামা করো না এখন। তোমাকে এখান থেকে বের করা ও আলমোতে পাঠানো আমার কাজ। “আমি কি নেযামুল মূলককে কতল করতে পারবো?" মুযাম্মিলের গলায় আশা। প্রথম তোমাকে এখান থেকে বের করতে হবে, তারপর দেখা যাবে কোন সুযোগ পাওয়া যায় কিনা । দুই তিন দিনের মধ্যে কোন সুযোগ না পাওয়া গেলে তোমাকে আলমোত ফেরত পাঠানো হবে এবং সুযোগ সৃষ্টি হলে আবার ফিরিয়ে আনা হবে ।” “একটা কাজ করতে পারবে? সুমনা নামের একটা মেয়ে... হ্যা হ্যা চিনি ওকে, সুমনাকে না চিনলে কিসের গোয়েন্দাগিরি করি আমি । এটাও জানি সে এখন নেযামুলমুলকের ওখানে | “আমি শুধু জানতে চাই সে ঠিক আছে তো? নাকি ওকেও পেরেশান করা হচ্ছে? “না সে ঠিক আছে। ওকে সন্দেহ করা হলে তোমার সঙ্গেই ওকে কয়েদখানায় নিক্ষেপ করা হতো ।” মুযাম্মিল শান্ত হয়ে গেলো। যেন জলন্ত অঙ্গারের ওপর কেউ ঠাণ্ডা পানি ছিটিয়ে দিয়েছে । “এখন তোমার খাবার দাবারের ব্যবস্থা আমার হাতে হবে'- লোকটি বললো- “আমি চেষ্টা করবো আমার নিজ হাতে খাবার নিয়ে আসতে । আমি না আসতে পারলে যে খাবারই আনা হবে খুব আরাম করে খাবে । এমনভাব করবে যে, তুমি ভেতর ৩০ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।