Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“এ ছেলে কি এই মেয়ে সুমনাকে চায়?'_ সম্পর্কের কথা শুনে মাদানী চমকে উঠে জিজ্ঞেস করলেন । শুধু চায়ই না, যদি মানুষের সামনে সিজদা করা যেতো মুযাম্মিল এই মেয়ের পায়ে পড়ে সিজদা করতো ।” “এ মেয়েকে এখানে ডাকুন। আপনি কিন্তু এখনো আপনার উদ্দেশ্য সম্পর্কে বলেননি কিছু । আপনি কি এই ছেলের ভাগ্যের ফয়সালার জন্য আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন? “তার ভাগ্যের ফয়সালা করতে চাইলে কারো পরামর্শের প্রয়োজন হতো না আমার । মুহাফিজদের হুকুম দিতাম তাকে কতল করে বাইরে ফেলে দাও । কুকুর, শূকর খেয়ে ওর লাশ পরিষ্কার করে দেবে। কিন্তু মুহতারাম ডাক্তার! মুযাম্মিলের মতো এমন মূল্যবান এক ছেলেকে আমি নষ্ট হতে দিতে পারি না। আমি হয়তো আপনাকে ভালো করে বুঝাতে পারছি না যে, এই ছেলেটি ইসলাম ও মানবজাতির জন্য কতটুকু উৎসর্গপ্রাণ ও নিউকি সৈনিক ছিলো । আমি চাই সে যাতে তার আসল অবস্থায় ফিরে আসে । আর হাসান ইবনে সবা তার ওপর এমন ওঁষধ প্রয়োগ করেছে, তার চোখে এখন বন্ধু শক্র আর শক্র বন্ধু হয়ে গেছে। আমি আপনার কাছে দরখাস্ত করছি, আপনি আপনার অভিজ্ঞতায় দেখুন, বাতিনীরা কিভাবে একজন অতি ভালো মানুষকে বড় শয়তানে পরিণত করে, এর প্রতিকারই বা কি? “প্রিয় নেযামুল মুলক! আপনি আজ একথা বলছেন? আমি তো দীর্ঘ দিন ধরে এর ওপর কাজ করে যাচ্ছি। দীর্ঘ সময়ের পর আমি আবিষ্কার করলাম, বাতিনীরা মানুষের চিন্তা চেতনাকে কাবু করে তাকে পরিপূর্ণ শয়তান বরং মানুষ খেকোতে পরিণত করে। আমি দীর্ঘদিন আমার লোকদের মাধ্যমে যাচাই করেছি যে এটা হাশীষের (হিরোইন) অবদান । আর এরা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা- কৃপ্রবৃত্তিকেও কাজে লাগায় ।, 'মুহতারাম! এখন প্রশ্ন হলো আমাদের কাছে কি এর কোন প্রতিকার আছে কি না।” হ্যা তা আছে। তবে দু'একজনের জন্য । তাও আমি বছরের পর বছর ধরে গবেষণা আর পরিশ্রম করে তৈরী করেছি। শুধু এই মুসলিম ছেলেটির জন্যই হয়তো এর প্রতিকারিতা সাব্যস্ত হবে। হাসান ইবনে সবা যে এলাকার পর এলাকা দখল করে তার হাজার হাজার শিষ্য বানিয়েছে এর কোন প্রতিকার নেই আমার কাছে। হ্যা একটা ওষধ আপনার কাছে আছে। তা হলো এই শয়তানদের খতম করে দেয়া, ফৌজি অভিযান চালিয়ে আহমদ ইবনে গুতাশ ও হাসান ইবনে সবাকে এবং তাদের বড় বড় শিষ্যগুলোকে নিশ্চিহ্ন করে দিয়ে আবার খাঁটি ইসলামের প্রচার শুরু করে দিন ।” “এতো আমরা করেই যাচ্ছি। সুলতান মালিক শাহ থেকে আমি হামলার এজাযত নিয়েছি।” কিন্তু অনেক ভেবে চিন্তে পা ফেলতে হবে । অনেক আগে আমি কেল্লা আলমোত দেখেছিলাম । এখন নাকি তার প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করা হয়েছে। আপনি তো জানেন এ কেন্তরা পাহাড়ের ওপর হ্যা, মুহতারাম! এসব ব্যাপার আমার ওপর ছেড়ে দিন। আপনার এখন যা ২৯ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।