নিশ্চয় দু'একজন ফেদায়েন আছে। না হয় তার তীবুতে তো দূরের কথা তাবুর কাছে ধারেও কোন প্রাণী ঘেষার সুযোগ নেই। তিনি তখনই সব সালারকে ডেকে হাসান ইবনে সবার পয়গাম দেখালেন তিনি হুকুম দিলেন, দেখতে হবে আমার মুহাফিজ বা ফৌজের মধ্যে কোন ফেদায়েন আছে কিনা... কিন্তু সঙ্গে সঙ্গে আবার বললেন, না, এ ধরনের কাউকে খুঁজে বের করা সম্ভব নয়। সালাররা তার তাবু থেকে বের হতেই তাকে জানানো হলো । হাসান ইবনে সবার এক দূত দেখা করতে এসেছে। তিনি দূতকে ভেতরে ডেকে পাঠালেন। দূত এসে বললেন, শায়খুল জাবাল সন্ধির দরখাস্তের জন্য পাঠিয়েছেন। বলেছেন, আপনার সুবিধা মতো শর্ত আরোপ করতে । সুলতান সাঞ্জার একটু আগের পয়গামে এতই হতাশ হয়ে পড়েছেন যে, তিনি সন্ধির প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তিনি যে শর্ত দিলেন তার সংক্ষিপ্ত বিবরণ এরকম- হাসান ইবনে সবা ভবিষ্যতে আর কোন কেনা বানাতে পারবে না। কোন কেন্লা দখলেরও চেষ্টা করবে না। দ্বিতীয় শর্ত এই, কোন বাতিনী, সঙ্গে কোন অন্ত্র রাখতে পারবে না। তৃতীয় শর্ত হলো, হাসান ইবনে সবা তার ফেরকায় নতুন কোন মুরিদ অন্তর্ভুক্ত করতে পারবে না এবং তার ফেরকার প্রচার প্রসার চালাতে পারবে না । দূত চলে গেলো এবং একটু পর ফিরে এসে ফিরতি পয়গাম দিলো যে, হাসান ইবনে সবা তিনটা শর্তই মেনে নিয়েছে। তারপর এই সন্ধিপত্রের মধ্যে সুলতান সাঞ্জার মোহরাষ্কিত করে দিলেন। হাসান ইবনে সবাও তার সিলমোহর করে দিলো । এর দু'বছর পর ৫১৮ হিঃ তে হাসান ইবনে সবা এক মুসলমানের খঞ্জরের আঘাতে যখমী হয়ে মারা যায়। তার মৃত্যুর পরপরই তার ফেরকা ব্রিশটারও অধিক দলে বিভক্ত হয়ে পড়লো । তারপর বাতিনীরা বিভিন্ন অঞ্চলের ভারাটে খুনী বনে গেলো। দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।