Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

গভীর চিন্তার প্রতিফলন । ফৌজের মধ্যেও তিনি তার এই স্বভাবজাত বুদ্ধিমত্তাকে কাজে লাগালেন প্রশিক্ষণ দেয়ার সময়। একজন সফল সিপাহসালারের জন্য এটা খুবই জরুরী । এদিকে সুলতান মুহাম্মদ ফৌজের মনোবল অটুট রাখার জন্য দিনের মতো রাতেও তিনি বিভিন্ন সেনা তীবুতে গিয়ে সৈনিকদের খোঁজখবর নিতেন। এতে তার ঠাণ্ডা লেগে গেলো এবং দেখতে দেখতে তার নিউমোনিয়া হয়ে গেলো । ডাক্তাররা অনেক চেষ্টা করলেন তাকে সুস্থ করে তুলতে এবং তাকে মারু ফিরে যেতে বললেন। কিন্তু ফৌজের সঙ্গ ছেড়ে যেতে অস্বীকৃতি জানালেন। পীচ ছয় দিন পর সুলতান মুহাম্মদের অসুখ এক রাতে আচমকা এত বেড়ে গেলো যে, ডাক্তাররা কিছুই করতে পারলো না এবং ভোর হওয়ার আগে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন । সকালে এ খবর ছড়াতেই ফৌজের মধ্যে আবার হতাশা ফিরে এলো । আমীর নৌশ অবরোধ উঠিয়ে ফৌজ নিয়ে মার চলে গেলেন। ফৌজের সঙ্গে সুলতান মুহাম্মদের লাশও গেলো। আলমোত আবার কিছু দিনের জন্য বেঁচে গেলো । ০০০০ সুলতান সাঞ্জার, সালার আওরিজীসহ অন্যান্য আমীররা মারু ছুটে এলেন। সবাই পেরেশান হয়ে গেলেন। এটা কি হলো । সুলতান মুহাম্মদের ইন্তিকাল হয়ে গেলো! সালার আওরিজী ও আবু নসর আহমদ আরো অধিক হয়রান ছিলেন যে, ইবনে মাসউদ মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুস আলমোত গেলো । অথচ ওরা কিছুই করলো না এবং ফিরেও আসলো না। একজন বললো, হাসান ইবনে সবা হয়তো এ তিনজনকে জাদু করে ফেদায়েন বানিয়ে নিয়েছে। কেউ কোন ফয়সালায় পৌছতে পারলো না। সেলজুকি সালতানাত আবার নাজুক অবস্থায় পড়লো । এর মধ্যে সাঞ্জার পুরো সালতানাতের সুলতান হয়ে গেলেন। তার বড় ভাই বরকিয়ারক অনেক আগেই ইন্তিকাল করেছেন। সারঞ্জার এখন একা, তবুও তিনি নব উদ্যোমে বুক বেধে হুকুম জারী করলেন আলমোত যে কোন মূল্যে জয় করতে হবে । আরেকবার নব উদ্যোমে ফৌজ তৈরি করার কাজ শুরু হয়ে গেলো । এক বছরের মধ্যে ফৌজ পূর্ণ প্রস্তুত হয়ে গেলো । সুলতান সাঞ্জার এই ফৌজ নিয়ে আবার আলমোত অবরোধ করলেন। অবরোধের কয়েক দিন যাওয়ার পর সুলতান সাঞ্জার এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন, তার বিছানার সামনে লম্বা একটা খঞ্জর গাথা । খঞ্জর বাটে একটি চিরকুট ঝুলছে। তাতে লেখা, “হে সুলতান সাঞ্জার! আমাদেরকে আর কষ্ট দিয়ো না। ইচ্ছা করলে এই খঞ্জর জমিনে না গেড়ে তোমার নরম বুকে বিদ্ধ করাটা অনেক সহজ হতো ।" সাঞ্জার ঘামে গোসল করে ফেললেন প্রায়। সাঞ্জার ভীত লোক ছিলেন না। তার যেমন জযবা তেমনি সাহস। কিন্তু ভয় পেলেন এই ভেবে যে, তার মুহাফিজের মধ্যে ২৮৭ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।