Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

৯স্ঘস্থ ওযীরে আজম আবু নসর আহমদের অতিমাত্রায় জযবার পরিণামে এত বড় ফৌজ কিছু দিনের জন্য দৈহিকভাবে তো বেকার হলোই মানসিকভাবেও পরু'দস্ত হয়ে গেলো। ঠাণ্তার প্রচণ্ততা তাদের দেহের কোষগুলো পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। যা হোক ফৌজের দৈহিক অবস্থা তো খুব দ্রতই ঠিক হয়ে গেলো । কিন্তু মানসিক অবস্থার খুব একটা পরিবর্তন হলো না। অনেকে নিজেদের ব্যর্থতা ঘুচানোর জন্য গুজব ছড়িয়ে দিলো। হাসান ইবনে সবা নবী না হলেও তার হাতে এমন শক্তি আছে যার দ্বারা সে বড় বড় ফৌজ্‌কেও বিপদে ফেলে পরাজিত করতে পারে । এতে ফৌজের মধ্যে লড়াইয়ের যে মনোবল ছিলো তার কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলো এবং যারা স্বেচ্ছায় ফৌজে যোগ দিয়েছিলো তাদের অনেকে ফৌজ থেকে চলে গেলো । সুলতান মুহাম্মদ এ অবস্থা দেখে পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। এরা তো আল্লাহর সৈনিক। এদের মধ্যে আল্লাহভীতি ছাড়া আর কারো ব্যাপারে ভয় থাকবে না। সফলতা ব্যর্থতা তো আল্লাহই দিবেন। সুতরাং মানুষের প্রতি এক আল্লাহর সৈনিক কি করে নির্ভরশীল হতে পারে। ওদের মধ্যে আল্লাহর ভয়ের পরিবর্তে হাসান ইবনে সবার ভয় ঢুকে গেছে। তিনি আবু নসর আহমেদকে তার মন্ত্রিত্ব থেকে বাদ না দিলেও সেনা প্রধানের দায়িত্‌ থেকে অব্যাহতি দিয়ে দিলেন ং নেতৃত্ব নিয়ে নিলেন নিজ হাতে । তিনি সালারদের ডেকে বলে দিলেন, তারা যেন ফৌজের মধ্যে আগের মনোবল ফিরিয়ে আনে এবং হাসান ইবনে সবার ভয় মন থেকে দূর করে দেয়। সালাররা তো চেষ্টা চালিয়ে গেলেন। সুলতান মুহাম্মদও কয়েকদিন পরপর সমস্ত ফৌজ সমবেত করে জ্বালাময়ী বন্তৃতা দিয়ে গেলেন। অনেক অনলবর্ধা আলেমকেও ফৌজের মধ্যে নিয়োগ দিলেন যারা নিয়মিত ওয়াজ নসীহত করে তাদের অন্তর থেকে হাসান ইবনে সবার প্রভাব বিদূরিত করতে লাগলেন। এর মধ্যে কয়েক বছর কেটে যাওয়ার পর ফৌজের ভেতর বিরাট পরিবর্তন এলো । তাদের মনোবল আগের চেয়ে আরো চাঙ্গা হলো । সোনবাহিনীতে অসংখ্য নৌজোয়ান যোগ দিলো । এতে সেনাবাহিনী নব উদ্যমে তারণ্যদীপ্ত হয়ে উঠলো । সুলতান মুহাম্মদ আবার আলমোত অবরোধের প্রস্তুতি নিলেন। এবার তিনি অতি দূরদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে সব দিক সামনে রেখে অবরোধের ছক নির্ধারণ করলেন। এর মধ্যে সালারদের বিভিন্নমুখী পরামর্শও বিবেচনায় রাখলেন। এতে তার মৌলিক নীতিমালা ছিলো অত্যন্ত সতর্কমূলক। এর একটা হলো, ফৌজ কেন্ত্লার ওপর চড়ার চেষ্টা তো দূরের কথা আগে বেড়ে দরজা ভাঙ্গারও চেষ্টা করবে না। শহরে প্রবেশ করার কোন ধরনের উদ্যোগ নেবেনা। বরং অবরোধ কিভাবে নির্বিঘ্ন থাকে সেদিকে লক্ষ্য রাখবে । এতে অবরোধের মেয়াদ বছরের পর বছর গড়িয়ে গেলেও অসুবিধা নেই। একদিন সুলতান মুহাম্মদ তার ফৌজ নিয়ে আলমোত অবরোধ করলেন। এর নেতৃত্বের লাগাম তার নিজের হাতে রাখলেও সিপাহসালার নিযুক্ত করেন আমীর নৌশ শিরগীরকে । আমীর নৌশ অত্যন্ত ধীর ও শান্ত স্বভাবের লোক। তার প্রতিটা পদক্ষেপ হয় ২৮৬ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।