ওরা সন্দিহান হয়ে গেলো এটা কোন চালবাজি হবে। একজন বললো, ইমামকে জানানো হোক। এ সময় আরেকজন দৌড়ে এসে বললো, এ দরজার দিকে খেয়াল রাখো । কারণ নদীর তীরে কিছু লোককে লুকিয়ে থাকতে দেখা গেছে। ওরা যেন আবার নদীপথে এখানে এসে না পৌছে। কথায় কথায় অবস্থা এমন দীড়ালো যে, মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুস উত্তেজিত হয়ে তলোয়ার বের করে ওদেরকে চ্যালেঞ্জ করে বসলো । ওরাও তলোয়ার বের করে বসলো। তারপর এই সংকীর্ণ জায়গায় বড় রক্তক্ষয়ী লড়াই হলো। এতে সেখানকার একজন ছাড়া সব ফেদায়েন মারা গেলো এবং আকেজন পালিয়ে গেলো হাসান ইবনে সবাকে খবর দিতে । কিন্তু ইবনে মাসউদ, মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুসও মারা গেলো ওদের হাতে । হাসান ইবনে সবা এ ঘটনায় আরেকটা নাড়া খেলো। সে বুঝতে পারলো তার বিশ্বস্ত ফেদায়েন বাহিনীতে অবিশ্বাসের চোরাবালি ঢুকেছে। সঙ্গে সঙ্গে তার বিচক্ষণতার ধার অনেক কমে গেছে। এদিকে আবু নসর আহমেদ দিন দিন পেরেশান ও অস্থির হয়ে উঠছিলেন। এখনো কেন ইবনে মাসউদ দেয়ালের ওপর থেকে ইশারা দিচ্ছে না! অস্থির ও হতাশ হয়ে একদিন তিনি এক জানবাষকে নদীতে নামিয়ে দিলেন । কিন্তু দেখা গেলো, সেই জানবা কয়েক হাত গিয়ে চিৎকার শুরু করে দিয়েছে। নদীর পানি এতই বরফায়িত হয়ে গেছে যে, কয়েক মুহুর্তের মধ্যে তাকে জমিয়ে তার প্রাণ হরণ করে নিলো। আবু নসর বুঝতে পারলেন, তিনি মারাত্মক একটা ভুল করেছেন। নৌকা ছাড়া নদী পর্যন্ত যাওয়া সম্ভব নয়। সেলজুকিদের জন্য অবরোধের একটি রাত এলো যে রাতটি তাদের জন্য শোক গাথা রচনা করে দিলো । সে রাতে এমন কঠিন বরফপাত হলো যে, সেলজুকিদের পা উপড়ে গেলো । সকাল হলে দেখা গেলো আলমোতের পুরো দুনিয়া সাদা ফ্যাকাশে হয়ে গেছে। বরফপাত বেড়েই চললো । ঘোড়াগুলো পর্যন্ত ঠকঠক করে কীপতে লাগলো। হাসান ইবনে সবা দারুণ সুযোগ পেয়ে গেলো । সে দেয়ালে চড়ে উভয় হাতে আকাশের দিকে তুলে উচু আওয়াজে বললো- “হে আকাশ! তুমি আমাকে জমিনে নাধিল করেছিলে । এখন এমন গজব ও কহর বর্ষাও যে, তোমার ইমামের এই দুশমনরা ধুকতে ধুকতে খতম হয়ে যায় ।' আবু নসর আহমদ বাধ্য হয়ে অবরোধ উঠিয়ে নিলেন এবং তার ফৌজকে মারু ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু এই নির্দেশ দিয়ে তিনি দেখলেন। তার ফৌজের কিছু লোকের অবস্থা এমন নাজুক হয়ে গেছে যে, ঘোড়ায় সওয়ার হওয়াও তাদের জন্য অসম্ভব হয়ে গেছে। বড় ব্যর্থ হয়ে সেলজুকি ফৌজ সেখান থেকে ফিরে এলো । ২৮৫ দড্৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।