সেলজুকি ফৌজ যখন আলমোত গিয়ে কেল্লা অবরোধ করে তখন সেখানে বরফপাত শুরু হয়ে গেছে। তবে এত বেশি নয় যা সেলজুকি ফৌজের জন্য অসহনীয় । এই অবরোধে আলমোতের ভেতর মোটামুটি ভীত ছড়িয়ে পড়লো । তবে সক্ষম নারী পুরুষ প্রত্যেকেই সব সময় সশস্ত্র হয়ে থাকলো । হাসান ইবনে সবা কেন্লার দেয়ালে দেয়ালে তীরন্দায দীড় করিয়ে দিলো। তারপর ফেদায়েন বাহিনীকে এই বলে মনোবল যোগাতে লাগলো যে, এই ফৌজের ওপর আকাশ থেকে গজব নেমে আসবে এবং পালিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি । সেলজুকি ফৌজে এমন জানবাযও ছিলো যা মুজিযা করে দেখাতে সক্ষম । এদের মধ্য থেকে পাচ সাতজনের ছোট ছোট দল হয়ে কয়েকবার পাহাড় বেয়ে কেল্লার দরজা ভাঙ্গার জন্য ওপরে উঠার চেষ্টা করে। কিন্তু তারা ওপর থেকে উল্টো তীর খেয়ে নিচে গড়িয়ে পড়ে । অবরোধ ছিলো আলমোতের তিন দিককে ঘিরে । আরেক দিকে নদী থাকায় সেদিকে কোন ফৌজ মোতায়েন সম্ভব ছিলো না। তবে আবু নসর আহমদ কিছু লোক তৈরি রাখলেন যারা অনেক দূর থেকে ঘুরে নৌকার মাধ্যমে কেল্লার পেছনের এঁ চোরা দরজা পর্যন্ত পৌছতে পারবে যেখানে ইবনে মাসউদের সঙ্গে মুযাম্মিল ও ইবনে ইউনুসের থাকার কথা। এ দরজার চাবি ইবনে মাসউদের কাছে দেয়া হয়। যখনই সে দরজা খোলার জন্য আগে বাড়তো কেউ না কেউ সেখানে এসে উপস্থিত হতো, এতে তারা পেছনে সরে আসতে হতো । ইবনে মাসউদ জানতো না তার ওপর নজর রাখার জন্য হাসান ইবনে সবা গোপনে কয়েকজনকে লাগিয়ে দিয়েছে। দিনের পর দিন চলে যেতে লাগলো । মিনজানীক দিয়ে পাথর নিক্ষেপ চলতে লাগলো নিয়মিতই কিন্তু তা কেল্লার ভেতর পৌছতো না। দেয়ালে লেগে ফিরে আসতো, অবশ্য শহরবাসী এর দ্বারা বেশ সন্ত্রস্ত থাকতো । আবু নসর আহমেদ যাদেরকে নদীপথের চোরা দরজার জন্য প্রস্তুত রেখেছিলো তাদেরকে সে পর্যন্ত পৌছানো গেলো না। কারণ, নদীর নৌকাগুলো হাসান ইবনে সবা সেই দরজার কাছে বেঁধে রাখার ব্যবস্থা করে। নৌকা ছাড়া একমাত্র পথ ছিলো সাতরিয়ে যাওয়া । তবে দরজা পর্যন্ত যাওয়ার আগে দেখতে হবে দেয়ালের ওপর থেকে অগ্রিশিখার মাধ্যমে কোন-ইশারা পাওয়া যায় কিনা । তাই জানবাযরা নদীর তীরে লুকিয়ে লুকিয়ে দেয়ালের দিকে সবসময় সতর্ক দৃষ্টি রাখতে লাগলো । অবরোধের এক মাস চলে যাওয়ার পর ইবনে মাসউদ একদিন সেই চোরা দরজা খুলে দিলো। নদীর পানি ভেতরে চলে এলো । তবে সিঁড়ির নিচ দিক উঁচু থাকায় বেশি ভেতরে আসলো না পানি। আচমকা এক লোক এসে সেখানে উপস্থিত হলো। সে দরজা এভাবে খোলা দেখতে পেয়ে উচু আওয়াজে জিজ্ঞেস করলো এ দরজা কে খুলেছে? তার আওয়াজ এত উচু ছিলো যে, সেখানে যে সাত আটজন ছিলো সবাই দৌড়ে এলো। ইবনে মাসউদ ওদেরকে বললো, দরজা সে খুলেছে পরীক্ষার জন্য। যাতে প্রয়োজনের সময় আটকে না যায়। ২৮৪ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।