Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ইয়া শায়খুলজাবাল!'- ইবনে মাসউদ হাসান ইবনে সবাকে ভড়কে দেয়ার জন্য বললো- “আমি একটা ভয়াবহ ব্যাপার দেখেছি । আমাদের যারা মারূতে আছে তাদের মানসিকতা আমাদের প্রতি অনেকটা নেতিবাচক হয়ে উঠেছে। সন্দেহ হচ্ছে আমার এদের মধ্যে কেউ কেউ গাদ্দারী করে ওদের দলে ভিড়ে যেতে পারে। যার কাছে যিররীকে রেখে এসেছি সে খুবই বিশ্বস্ত। সে বলেছে, এখানে নিজেদের লোকদের ওপর ভরসা রাখা যায় না। ফেদায়েনদের ওপর সর্বোচ্চ বিশ্বাসই ছিলো হাসান ইবনে সবার সবচেয়ে বড় শক্তি । ইবনে মাসউদ তার কথার মারপ্যাচে সেটাই ভাঙ্গতে চেষ্টা করছে। সে বললো- “অতি জরুরী একটা কথা ইয়া শায়খুলজাবাল।' মারুতে আমি উড়ো উড়ো একটা কথা শুনেছি যে, আলমোতের ভেতর দু'জন এমন লোক ঢুকে পড়েছে যারা অবরোধের সময় সেই চোরা দরজা খুলে দেবে। এর জন্য এই একটা করা যায় যে, এ দু'জন কারা এবং কোথায় লুকিয়ে আছে তা বের করা । এটা বের করা খুবই মুশকিল হবে। আমি আগেই বলেছি, এ দরজার দায়িত্ব আমাকে দিয়ে দিন এবং সেখানে যারা আছে তাদেরকে অন্যত্র হটিয়ে দিন। আমি মারু থেকে দু'জন নিয়ে এসেছি। ওরা খুবই বিচক্ষণ ও সাহসী । আপনি অনুমতি দিলে ওদেরকে নিয়ে আমি এ দরজার দায়িত্ নিতে পারি । তার কথায় হাসান ইবনে সবা কিছুটা পেরেশান হলো । এর অর্থ এই নয় যে, সে এতই কাচা হয়ে গেছে যা তার ভিত নাড়িয়ে দেবে । সে ইবনে মাসউদকে সেই দরজার দায়িত্‌ দিয়ে দিলেও তার অজান্তে তার পেছনে গুপ্তচর লাগিয়ে দিলো এবং সেই গুপ্চরদের বিরুদ্ধে আরো গুপ্তচর লাগালো যে, এরা ওদের দায়িতে অবহেলা করে কিনা । তার এই দূরদর্শিতাই তাকে “শায়খুলজাবাল' বা “ইমাম” বানিয়েছে। ২৬ ৫৫৩ হিজরীতে সুলতান মুহাম্মদের ওযীরে আজম আবু নসর আহম্মদ আলমোত হামলার জন্য তার ফৌজ নিয়ে মারু থেকে কোচ করেন। ফৌজের মধ্যে অধিকাংশ শহরবাসীই যোগ দেয়। তারা এক সময় শুধু শুনতো হাসান ইবনে সবা অমুক শহর দখল করে নিয়েছে, অমুক কেল্লা থেকে মুসলমানদের উৎখাত করেছে, অমুক বড় আলেমকে তার লোকেরা হত্যা করেছে, অমুক শহরে তার লোকেরা অবাধে হত্যাকান্ড চালাচ্ছে। এসব ঘটনার কারণে অনেকে ভাবতো, হাসান ইবনে সবা হয়তো সত্যিই আসমান থেকে নেমে আসা কেউ। কিন্তু যখন কেল্লা ওসিমকুহ ও শাহদর সেলজুকিরা জয় করলো, একের পর এক ফেদায়েন পাকড়াও ও হত্যার খবর মুসলমানরা পেতে লাগলো তখন তাদের ভুল ভাঙ্গলো যে, হাসান ইবনে সবা সাধারণ মানুষই, তবে জঘন্য শঠ ও প্রতারক । সেলজুকিদের পরবর্তী সাফল্যের ঘটনা মুসলমানদের মনোবল অনেক বাড়িয়ে দিলো । যে কারণে দলে দলে লোক সেলজুকি ফৌজে যোগ দেয় বিনা শর্তে ও বিনা বেতনে। ২৮৩ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।