Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

কিভাবে সে হাসান ইবনে সবার হাত থেকে জীবিত ফিরে এলো । আর যখন শুনলো হাসান ইবনে সবাকে একের পর এক ধোকা দিয়ে তার আরো বিশ্বস্ত লোক হয়ে ফিরে এসেছে ইবনে মাসউদ তখন ওরা ভেবে পেলো না একজন মানুষকে আল্লাহ তাআলা এতখানি দূরদর্শী কি করে বানালেন। এ আসলে তার ঈমানী শক্তির ফল। ইবনে মাসউদ সব শেষে মুযাম্মিল ও ইবনে ইউনুসের আলমোতে যাওয়ার কথা তুললো। ওরা তো আগ থেকেই তৈরি ছিলো যাওয়ার জন্য। মুযাম্মিল তার আশংকার কথা জানালো যে, হাসান ইবনে সবা তাকে চিনে ফেলতে পারে । ইবনে মাসউদ বললো, এতদিন পর হাসান ইবনে সবা মুযাম্মিলকে চিনতে পারবে না। তারপরও সে চেষ্টা করবে মুযাম্মিল ও ইবনে ইউনুসের যাতে হাসান ইবনে সবার সামনে যেতে না হয়। পরদিন সকালে তিনজন রওয়ানা হয়ে গেলো । কয়েক দিন পর ওরা আলমোত পৌছলো । মুযাম্মিল ও ইবনে ইউনুসকে ইবনে মাসউদ হাসান ইবনে সবার মেহমানখানায় পাঠিয়ে দিয়ে নিজে চলে গেলো হাসান ইবনে সবার কাছে। হাসান তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করে এসেছো? “ইয়া শায়খুলজাবাল!”_ইবনে মাসউদ বললো-“এখন যা বলবো সেটা শায়খুলজাবালের জন্য খুবই গুরুতৃপূর্ণ। আলমোতের ওপর হামলা রুখা যাবে না। আমি সেখানে পৌছে দেখি ফৌজকে কোচের প্রস্তুতির হুকুম দিয়ে দিয়েছে। হামলার নেতৃত্ব ওযীরে আজম আবু নসর স্বয়ং দেবেন । আমার বোনকে আমি সেখানকার বিশ্বস্ত এক লোকের দায়িত্বে রেখে এসেছি । সেখানে সে শুধু নিরাপদেই নয় তার কাজ সে স্বাধীনভাবে করে যেতে পারবে । যার কাছে ওকে রেখে এসেছি সে এই অপেক্ষাতেই ছিলো যে, সে যিররীর মতো একটি মেয়ে পেলে সুলতানের সিংহাসন উল্টে দিতে পারবে । সে বলেছে আবু নসর আহমদকে বোতলে ভরা কঠিন কাজ নয়। কিন্তু এখন হামলা রোধ করা যাবে না। কারণ সুলতান মুহাম্মদ কোচ করার হুকুম দিয়েছেন । “সেলজুকি ফৌজের সংখ্যা কত হবে?' চল্লিশ পাচচল্িশ হাজারের মতো । ওদের কাছে মিনজানীকও থাকবে । তবে আমি হিসাব করে দেখেছি ওদের নিক্ষেপ করা পাথর শহরের ভেতর পর্যন্ত পৌছবে না। অর্থাৎ এ ফৌজ আলমোতের কিছুই করতে পারবে না। ওদের অবরোধ ব্যর্থ ছাড়া কিছুই হবে না।” “সুলতান মুহাম্মদ বেকুব লোক' - হাসান বললো- “তার এই ওযীর আবু নসরকে আরো বেশি বেকুব মনে হয়। এরা মৌসুমের আবহাওয়াগত চক্র বুঝেই না। তুমি বাইরে বের হয়ে দেখো বরফ পড়া শুরু হয়ে গেছে। কয়েক মাস পর্যন্ত চলবে এই বরফপাত। এটা শুনে ইবনে মাসউদ পেরেশান হয়ে গেলো। আবু নসর বড় জযবা নিয়ে এ হামলার প্রস্তুতি নিয়েছেন এবং তিনি কৌশলও নির্ধারণ করেছেন নিখুঁত। কিন্তু তিনি আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করেননি । এখন তো মারুতে এ ব্যাপারে পয়গাম পৌছালেও মনে হয় কাজ হবে না । তাছাড়া কবে কোচ করবে তাও জানা নেই। ২৮২ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।