আবু নসর দু'জনকে ভেতরে নিয়ে গেলেন এবং যিররীকে মহিলাঙ্গনে পাঠিয়ে দিলেন। আবু নসর মুহাম্মদকে পেয়ে বারবার তার আনন্দিত হওয়ার কথা বলছিলেন। “মুহতারাম ওযীরে আজম!” -ইবনে মাসউদ বললো- আল্লাহর অশেষ মদদে আপনি এবার আলমোত জয় করে ফেলুন। আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করবো। এর বিনিময়ে আপনি আমাকে আমার বোন ফিরিয়ে দিন!” “বোনকে ফিরিয়ে দেবো? তুমি তো তোমার বোনকে নিয়ে এসেছো" - আবু নসর হয়রান হয়ে জিজ্ঞেস করলেন। হ্যা, আমি আমার বোনকে নিয়ে এসেছি। কিন্তু সে এখন এমন নেশার জগতে বুঁদ হয়ে আছে যে, বোন ও ভাইয়ের পবিত্র সম্পর্কের কথা ভুলে গেছে... ওসিমকুহে যেমন আমাকে ডাক্তার শয়তানের কবল থেকে মুক্ত করে মানুষের মর্যাদা দিয়েছেন সেভাবে আমার বোনকেও যদি মানুষের মর্যাদায় ফিরিয়ে আনা হয় নিজের প্রতি আমি এটাকে বিরাট বড় অনুগ্হ মনে করবো । ইবনে মাসউদ তাকে বিস্তারিত সব জানালো । তার বোন এখন কি অবস্থায় আছে এবং হাসান ইবনে সবার বেহেশতে থাকতে তাদের মধ্যে কি সম্পর্ক ছিলো... আবু নসর বুঝে গেলেন। তিনি বললেন, কাল সকালেই তিনি যিররীকে তাদের শাহী ডাক্তারের হাতে ছেড়ে দেবেন। কিছু দিনের মধ্যে ইবনে মাসউদ তার বোনকে স্বরূপে ফিরে আসতে দেখবে । তারপর ইবনে মাসউদ আবু নসরকে আলমোত থেকে তার বোনকে নিয়ে মারুতে কিভাবে আসলো পথে কি ঘটলো সব শোনালো। “আমি এখন একটি কথা শুনতে চাই'_ আবু নসর আহমদ বললেন - “আমি কবে আলমোতের ওপর হামলা করবো? হামলা ও অবরোধের সময় তোমাকে আলমোত অবশ্যই থাকতে হবে । “মুহতারাম ওযীরে আজম!' - ইবনে মাসউদ বললো- “কাল সকালে আমি ওসিমকুহে রওয়ানা হয়ে যাবো । মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুস আমার সঙ্গে আলমোত যাবে । হাসান ইবনে সবার অবশ্য মুযাম্মিলকে চিনে ফেলার সম্ভাবনা আছে। তবে মনে হয় চিনতে পারবে না। পনের ষোল বছর আগের ঘটনা । তাছাড়া হাসান ইবনে সবা এখন আর আগের মতো নেই... যাহোক, কাল সকালে রওয়ানা হয়ে যাবো আমি । সেখানে গিয়েই আমি আলমোত রওয়ানা হয়ে যাবো । এর কিছুদিন পর আমি কোচ করে গিয়ে আলমোত অবরোধ করবো । আমরা নদী পথের চোরা দরজা খুলে দিবো এবং অগ্নি শিখার মাধ্যমে ইশারাও করবো, ভেতরে সুযোগ পেলে হাসান ইবনে সবাকেও কতল করে দিবো । তবে এটা মনে হয় সম্ভব হবে না। কারণ হাসান ইবনে সবা একা বের হয় না।' ০০০০৫ পরদিন সকালে ইবনে মাসউদ তার বোন যিরজীর কাছে না বলেই ওসিমকুহ রওয়ানা হয়ে গেলো । সালার আওরিজী, মুযাম্মিল ও ইবনে ইউনুস দারুণ আনন্দিত হয়ে ইবনে মাসউদকে আলিঙ্গন করলো । সবাই হয়রান হয়ে গেলো, সাবেক ফেদায়েন হয়েও ২৮১ ড্ভাচ%.211000109.0010)
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।