Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“ওরা আর কখনো জাগবে না” - ইবনে মাসউদ উঠতে উঠতে বললো - আমার সঙ্গে এসো । আমি ওদেরকে চিরদিনের জন্য শুইয়ে দিয়েছি। যিররীকে ইবনে মাসউদ সেখানে নিয়ে গেলো যেখানে তার দুই সঙ্গীর লাশ পড়েছিল। লাশ দেখে যিররী মোটেও ঘাবড়ালো না। আলমোতে সে এ ধরনের শত শত লাশ দেখেছে। শায়খুল জাবালের হুকুমে তাদেরকে আমি হত্যা করেছি' - ব্যাখ্যা দেওয়া শুরু করলো ইবনে মাসউদ- শায়খুল জাবাল আমাকে বলেছেন, তোমাদের সঙ্গে একটি মেয়ে যাচ্ছে। তুমিও তার প্রতি হাত বাড়াবে না এবং এরা দু'জন তাকে আনন্দের সামঘ্রী বানাবে না । তোমাকে আসলে অন্য এক উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। শায়খুল জাবাল বলেছিলেন, পথে যেই এই মেয়েকে আনন্দের সামগ্রী বানাতে চাইবে অন্যজন যেন তাকে হত্যা করে ফেলে... এই দু'জন তোমার দেহের সঙ্গে খেলতে চাচ্ছিলো। পথে তো তুমি ওদের অশ্লীল মন্তব্যও শুনেছো ।” যিররী কিছুই বললো না, এমনই যেন হওয়ার কথা ছিলো। সে ইবনে মাসউদের সঙ্গে ফিরে এলো তাদের জায়গায় । ভালো করে নাস্তা খেলো। তারপর নিজেদের সবকিছু গুছিয়ে ঘোড়ায় তুলে নিলো । দুটি ঘোড়ায় ওরা সওয়ার হয়ে বাকি তিনটি ঘোড়া সঙ্গে নিয়ে নিলো । যিররীকে ইবনে মাসউদ বললো, এখন আমাদের ঘোড়ার গতি আরো বাড়াতে হবে । মঞ্জিলে পৌছতে হবে দ্রুত । যিররী ঘোড়ার গতি ক্ষিপ্র করে দিলো । আরো একটি রাত এলো । রাত কাটানোর জন্য ওরা এক জায়গায় থেকে গেলো। রাতের খাবার শেষে ওরা শোয়ার বন্দোবস্ত করলো । খাওয়ার পর যিররী হাশীষ পান করলো । ইবনে মাসউদকে জিজ্ঞেস করলো, সে কেন হাশীষ পান করছে না। ইবনে মাসউদ একটি অজুহাত দিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে দিলো, যিররী হাশীষ পান করুক সে চাচ্ছিলো না। কিন্তু এখন তাকে হাশীষ থেকে বিরত রাখলে সে অনেক বিপদজনক হয়ে উঠবে। সে জানে নেশাপ্রিয় মানুষ নেশা করতে না পারলে কী ভীষণ অবস্থায় পৌছে। কিন্তু হাশীষ পান করে যিররী আরো সমস্যা দাড় করালো। তার ভেতর ইবনে মাসউদের প্রতি ভালোবাসার ঝড় উঠলো। এই ভালোবাসার প্রকাশ সে দৈহিকভাবে করতে অভ্যস্ত ছিলো । আর সে এই পদ্ধতিই জানতো এবং একে বৈধ মনে করতো। ইবনে মাসউদ তাকে বহু কষ্টে দমিয়ে রেখে বললো, শায়খুল জাবালের হুকুমের খেলাফ সে আদৌ করবে না। তার হুকুমের খেলাফ করেছে বলেই তো দুই বাতিনীকে সে নিজ হাতে হত্যা করেছে। যিররী এটা মেনে নিলো এবং একটু পর ঘুমিয়ে পড়লো। ০০ সুলতান মুহাম্মদের ওযীর মাগরিব নামায মসজিদে পড়ে ঘরে এসে ঢুকছিলেন এমন সময় দেখলেন ইবনে মাসউদ ও যিররী ঘোড়া থেকে নামছে । আবু নসর আহমদ দৌড়ে গিয়ে ইবনে মাসউদকে আলিঙ্গন করলেন। “আমার বোনকে নিয়ে এসেছি" - ইবনে মাসউদ যিররীর দিকে ইংগিত করে বললো- “আপনি নিশ্চয় হয়রান হচ্ছেন আমার বোনকে আলমোত থেকে কিভাবে বের করে নিয়ে এসেছি। এটা পরে শোনাবো ।' ২৮০ ছ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।