Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“সুলতানে মুকাররম! এখন আমাদের আলমোত সেনা অভিযান করতে হবে । এ শয়তানদের ফৌজি শক্তি দিয়েই শেষ করা যাবে । হামলাকারী ফৌজের সিপাহসালার আমি নিজে হবো এবার । এখন আপনার এজাযত চাই।” হ্যা খাজা! আপনার ইচ্ছাই আমার ইচ্ছা'_ পরম আস্থা নিয়ে বললেন সুলতান মালিক শাহ। মুযাম্মিল আফেন্দীকে প্রথমে ধাক্কিয়ে তারপর মাটিতে হেঁচড়িয়ে কয়েদখানায় নিয়ে এক কুঠরীতে বন্দী করা হলো । মুযাম্মিল কয়েদখানার দেয়াল ধরে জোরে জোরে হেলিয়ে চিৎকার শুরু করে দিলো- “তোমরা আমাকে কবরে দাফন করে দিলেও এ লোককে খুন করতে বেরিয়ে আসবো আমি । পরদিন নেযামুলককে মুযাম্মিল সম্পর্কে জানানো হলো, রাতভর সে ঘ্ুমায়নি। শুধু চিৎকার চেচামেচি করেছে। এখনো সে অবস্থায়ই আছে। নেযামুলমুলক জিজ্ঞেস করলেন, চিৎকার করে সে কি বলে? তাকে জানানো হলো, সে বলছে, আমি নেযামুলমুলকে খুন করবো । নেযামুলমুলকে সুমনা বিস্তারিত জানিয়েছে, হাসান ইবনে সরার ওখানে কিভাবে মস্তিষ্ক ধোলাই করা হয়, কিভাবে সে তার শিষ্য বানিয়ে নেয় ইত্যাদি ইত্যাদি। নেযামুলমুলক তখন তার এক বিশ্বস্ত লোককে ডেকে কিছু গোপন নির্দেশ দিলেন। সে লোক চলে যাওয়ার পর তিনি এক কর্মচারীকে ডেকে বললেন, ডাক্তার নাজম মাদানীকে ডেকে আনতে । নাজম মাদানী পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা সেবা দিয়ে বিপুল খ্যাতি অর্জন করেছেন। পরে সেলজুকি সালতানাতকে ভালো লাগায় ওখানেই রয়ে যান। এখন তিনি বৃদ্ধ হয়ে যাওয়ায় কোথাও বের হন না, ঘরে বসে নানান গবেষণা করেন। নেযামুল মুলকের কথা শুনেই তিনি ঘোড়ায় সওয়ার হয়ে নেযামুলমুলকের বাড়িতে রওয়ানা হয়ে গেলেন। নেযামুল মুলক নাজম মাদানী আসার সংবাদ পেয়ে বাইরে দৌঁড়ে গিয়ে তাকে পরম সম্মান দেখিয়ে অভ্যর্থনা জানালেন । ঘরে এনে বসিয়ে বললেন, “মুহতারাম! আমার নিজেরই আপনার কাছে যাওয়া উচিত ছিলো । আপনাকে কষ্ট “ওযীরে আজম!'- নাজম মাদানী তাকে বীধা দিয়ে বললেন-“এর চেয়ে আসল কথায় যাওয়া কি ভালো নয়?” নেযামুলমুলক নাজম মাদানীকে মুযাম্মিলের বিস্তারিত সব বলতে লাগলেন । মুযাম্মিল এখানে কোন সুত্রে এসেছিল । সুমনা ও তার মা মায়মুনাকে নিয়ে কী কৃতিতৃ দেখিয়েছে হাসান ইবনে সবার বিরুদ্ধে কি করে মারাত্মক যখমী হয়েও প্রচণ্ড আত্মশক্তিতে বেঁচে উঠেছে । তারপর হাসান ইবনে সবাকে হত্যা করার উদ্দেশ্যে গিয়ে কিভাবে উল্টো নেযামুলমুলকে হন্তারক হিসেবে ফিরে এসে তার ওপর হামলা চালিয়েছে এবং নেযামুল সুমনার মাধ্যমে কি উপায়ে মুযাম্মিলকে ঠেকিয়েছেন। আরো জানালেন সুমনা ও মুযাম্মিলের সম্পর্কের কথাও। ২৮ দড$/৬$.2110001109.0011

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।