Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

যিররী খুব খুশী হলো। সে তার ভালোবাসার লোকের সঙ্গে কোথাও যাচ্ছে। কারো সঙ্গে কোন “হুরের' হৃদয় কেন্দ্রিক সম্পর্ক হতো না। কিন্তু ইবনে মাসউদ ও যিররীর ব্যাপার ভিন্ন । ওদের মধ্যে যে রক্তের সম্পর্ক আছে সেটাই তাদেরকে এত ঘনিষ্ঠ করে তুলেছে। কিন্তু যিররীর কাছে এ ঘনিষ্ঠতা কোন পবিত্রতার অর্থে ছিলো না। পরদিন পাঁচটি ঘোড়া রওয়ানা দিলো মারুর দিকে। একটার ওপর ইবনে মাসউদ। দ্বিতীয়টার ওপর যিররী, অন্য দুটোয় দুই বাতিনী এবং আরেকটার মধ্যে পথের সামান পত্র। বাতিনী দু'জন দারুণ খুশী। কারণ ওদের সঙ্গে এক “হুর যাচ্ছে। পথে ওরা দু'তিনবার ইবনে মাসউদকে হাসতে হাসতে বলেও ফেললো, আমরা তিনজন আর হুর একজন। এক ভাইয়ের সামনে এক বোন সম্পর্কে এমন মন্তব্য কে সহ্য করবে। দীতে দাত পিষে ইবনে মাসউদ নিজেকে সংযত করলো । কিছু বললো না ওদের। সফরের প্রথম দিনের সূর্যান্তের পর কাফেলা সুন্দর একটি জায়গা বেছে নিয়ে থেমে গেলো । একটু পর ওরা খাওয়া দাওয়া সেরে শোয়ার বন্দোবস্ত করতে লাগলো । ইবনে মাসউদ তার দুই বাতিনী সঙ্গীকে ডেকে নিয়ে বললো, দেখো আমরা পুরুষ হয়েও আজ কী সাংঘাতিক ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে মেয়েটির অবস্থা কি দীড়িয়েছে। আজ ওকে আরাম করতে দাও। সে তো আর পালিয়ে যাচ্ছে না! ইবনে মাসউদ যিররীকে ভালো একটি জায়গায় শুইয়ে দিলো। তার পাশেই নিজের বিছানা পাতলো । দুই বাতিনী একটু দূরে বিছানা করলো । একজন বলে উঠলো, আজকের রাতটা আমাদের “হুর একটু দূরেই থাক, আজ ধৈর্য ধরলে কাল মেওয়ার স্বাদ ভোগ করতে পারবো । সফরের পরিশ্রান্ত দেহ ওরা বেশিক্ষণ জাগিয়ে রাখতে পারলো না। শোয়ার সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে তলিয়ে গেলো। কিন্তু ইবনে মাসউদ জেগে রইলো । তার অতীত জীবনের কথা মনে পড়লো । আর ওমনিই ছাই চাপা আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠলো। কিছুক্ষণ সে এমনিই জ্বলতে থাকলো । এ আগুনে না পুড়লে তার ভেতরের পাপের কোষগুলো শুদ্ধ হবে না। তার তলোয়ার এক সময় কোষমুক্ত হয়ে গেলো । আস্তে আস্তে সে তার এক বাতিনী সঙ্গীর কাছে গেলো। মাথা ঝুঁকিয়ে তাকে ভালো করে দেখে নিলো । তারপর তলোয়ার তার গলার শাহরগে দেহের সমস্ত শক্তি দিয়ে একবার আগপিছ করলো । এক মুহুর্তে বাতিনীর মস্তক দেহ থেকে আলাদা হয়ে গেলো । এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্বিতীয় বাতিনীকেও একই পরিণতিতে পৌছে দিলো । কারো মুখ দিয়ে কোন শব্দ বের হলো না। ইবনে মাসউদ তলোয়ার ঘাসে ও গাছের পাতায় ভালো করে রগড়িয়ে কোষবদ্ধ করে রাখলো । নিজেকে এখন তার বেশ হালকা মনে হচ্ছে। তার বোনকে সে অতীতের পাপে ভরা জীবন থেকে ধুয়ে মুছে নতুন জীবন দিতে যাচ্ছে সেখানে এই দুই বাতিনী পাপের কাটা হয়ে এসেছিলো । এ কাটা সে উপড়ে ফেলেছে। তাই তার চোখ ভেঙ্গে ঘুম এলো । বিলম্ব না করে নিজেকে সে বিছানায় সপে দিলো। সকাল বেলা উঠে যিররী তাদের দুই সঙ্গীর কথা জিজ্ঞেস করলো, ওরা কোথায় । এখনো কি জাগেনি ওরা? ২৭৯ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।