Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আমি করবো ইয়া শায়খুলজাবাল! আপনি আমাকে যেতে দিন এবং যিররীকে সঙ্গে নিয়ে যেতে দিন।” “যিররী কে? 'যিররী আমার ছোট বোন। আপনার মনে নেই, আমার বাবা আমাদের দু'জনকে আপনার খেদমতে পেশ করেছিলেন যিররী বেহেশতে আছে। আমি তাকে দিয়ে আবু নসর আহমদকে হাত করবো । যিররী অসন্ভব রূপবতী মেয়ে । আবু নসর মেয়ে পাগল বলে শুনেছি। তাকে আমরা বোতলে ভরে ফেলবো । হাসান ইবনে সবা গভীর চিন্তায় ডুবে গেলো। “আপনার হয়তো মনে আছে ইয়া শায়খুলজাবাল' - ইবনে মাসউদ বললো - “আমরা তাদের এক ওযীরে আজম সাঈফুল মালিককেও এভাবে হাত করেছিলাম। তারপর কি হয়েছে তা তো আপনি জানেনই। তারপর সুলতান বরকিয়ারককেও আমাদের মুঠোয় পুরে নিয়েছিলাম... আপনি যদি আমার পরামর্শ গ্রহণ করেন তাহলে আবু নসরকে এভাবে আমার মুঠোয় পুরতে পারবো ।" হাসান ইবনে সবা অনেক বুড়ো হয়ে গেছে। তার ওপর একের পর এক মানসিক আঘাত তাকে ভেতর থেকে ঝাঝরা করে ফেলেছে । আর সে যে জাদুটোনা জানতো তা তো তার গীর মুরশিদ আবদুল মালিক কবরে নিয়ে গেছে। তাই সে ইবনে মাসউদের কথায় চিন্তায় পড়ে গিয়ে তার উপদেষ্টাদের ডেকে ব্যাপারটা তাদের সামনে উ্থাপন করলো। মারুতে যাবে এবং তার বোনের হেফাজতের জন্য দু'জন লোক থাকবে ওদের সঙ্গে । ০০০ ইবনে মাসউদ তার বোনকে আনার জন্য হাসান ইবনে সবার বেহেশতে চলে গেলো। সে তার বোনকে খুঁজতে লাগলো । আগে সে এখানে আসতো হাশীষ পান করে। তখন এখানকার দুনিয়া রঙ্গীন মনে হতো । কিন্তু এখন তার মধ্যে ঈমানের রঙ্গ। তাই তার ভেতর থেকে আওয়াজ উঠছিলো, এখান থেকে দ্রুত বের হও । হঠাৎ তার কানে আসলো উমর! তার আসল নাম উমর ইবনে মাসউদ । এ নামে তাকে শুধু ডাকতো তার বোন যিররী। যিররী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো । সে নিজেকে যিররী থেকে আলতো করে সরিয়ে চোখমুখ গশ্ভীর করে বললো- “আমি তোমাকে কাল সকালে মারু নিয়ে যাচ্ছি যিররী! মারু খুব চমৎকার শহর। আমরা কিছু দিন সেখানে থাকবো ।” “কেন আমরা মারু যাবো?” - যিররী জিজ্ঞেস করলো। “সেলজুকি ওযীরে আজমকে আমাদের হাতের মুঠোয় নিতে হবে । আর একাজ করতে হবে তোমাকে । এটা হাসান ইবনে সবার নির্দেশ। সেখানে তোমার বুদ্ধির পরীক্ষা হবে। তুমি যদি সফল হও তাহলে হাসান ইবনে সবা তোমাকে অনেক উচুতে নিয়ে যাবে।' ২৭৮ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।