Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০০ আলমোতে ইবনে মাসউদকে একদিন হাসান ইবনে সবা ডেকে পাঠালো । ইবনে মাসউদের ভেতরটা কেঁপে উঠলো । সে জানে, সে যদি হাসান ইবনে সবার কাছে মিথ্যাবাদী বলে প্রমাণিত হয় তাহলে নির্ঘাত মৃত্যু । তাই জামার নিচে সে একটি খঞ্জর নিয়ে নিলো। মৃত্যু নিশ্চিত দেখলে নিজেই নিজের বুকে খঞ্জর ঢুকিয়ে দেবে । “এসো ইবনে মাসউদ!” - হাসান ইবনে সবা বললো- “আমি তো এজন্য খুশী যে, তুমি সত্যবাদী বলে প্রমাণিত হয়েছো । আমি তোমার প্রশংসা করছি যে, তুমি সেলজুকিদের কয়েদখানা থেকে পালিয়ে এসেছো । কিন্তু হায়দার বাছারী তার সাথীদের সহযোগে খাযানা নিয়ে পালানো এটা আমাকে দারুণ ব্যথিত করেছে। জানা গেছে, সে মিসর গিয়েছে। এতদিন পর তার খোজ লাগানোও বৃথা যাবে ।' ইয়া শায়খুলজাবাল! মিসরে কি আমাদের কেউ নেই?' - ইবনে মাসউদ জিজ্ঞেস করলো । “সে ব্যবস্থা তো করবোই আমি । কিন্তু তরঙ্গ বাহিত নদীর তলদেশ থেকে সূচ খুঁজে বের করা কি সম্ভব? মিসর অনেক বড় দেশ । এ বদবখতরা কোথায় গেছে কে জানে । ইয়া শায়খুলজাবাল!' আপনাকে আরেকটা কথা বলিনি । হায়দার তো সেলজুকিদের এও বলে দিয়েছে যে, নদীর দিকে আলমোতের একটা চোরা দরজা আছে। সে দরজা পর্যন্ত কিভাবে পৌছতে হবে তাও সে বলে দিয়েছে। আলমোত অবশ্যই অবরোধ করবে সেলজুকিরা । তখন ওরা চেষ্টা করবে সে দরজা দিয়ে ভেতরে ঢুকতে । “ভেতর থেকে দরজা খুলবে কে? “ওদের দু'একজন আগেই বাতিনী বেশে কেন্লায় ঢুকে পড়বে এবং সে দরজা পথ চিনে নেবে । হায়দার বাছারী ওদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে।” “তারা এতে সফল হবে না । আমি এর ব্যবস্থা নেবো ।' “একটা আরজ ইয়া শায়খুলজাবাল! আপনি তো অবশ্যই এর ব্যবস্থা নেবেন। কিন্তু সেই চোরা দরজার যিম্মাদারী আমাকে দিয়ে দিন। তখন সে পর্যন্ত কারো পৌছার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে। আমি ওসিমকুহের ফৌজের পদস্থ সবাইকে চিনি। ওদের কেউ ছদ্মবেশে এলে আমাকে ফাকি দিতে পারবে না। এর আগে আমাকে মারু যেতে হবে ।” “সেখানে গিয়ে কি করবে? ধরা পড়ে যাবে না?' না, শায়খুলজাবাল! ওসিমকুহে আমাকে অনেকে চিনলেও মারুতে কেউ আমাকে চিনে না। মারুতে আমি কিছুদিন থাকলেও সেখানকার লোকদের সঙ্গে তেমন উঠাবসা ছিলো না। সুলতান মুহাম্মদের ওযীর আবু নসর আহমদ আলমোত হামলার প্রস্তুতি নিচ্ছে। তাকে কতল করা যায়। কিন্তু তাকে কতল করে লাভ নেই। তাকে কতল করলে তার স্থলে আরেকজন ওযীর হবে এবং সেও হামলার প্রস্তুতি নেবে এবং সুলতানকে খুশী করার জন্য তখনই হামলা করে দেবে । তাই আমার মতে আবু নসরকে আমাদের দলে ভেড়ানো দরকার । সুলতান মুহাম্মদ তার এই ওষযীরকে খুবই মূল্যায়ন করেন। সুতরাং ওযীরকে আমাদের মতে নিয়ে আসা মানে সুলতানকেও একই পথে নিয়ে আসা ।” “এ কাজ কে করবে? ২৭৭ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।