Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ফেলে দেয়ার আগে ওরা কানাঘুষা করছিলো । আমি শুধু এতটুকু শুনেছি। এই ঘোড়ার গাড়ি নিয়ে ওরা মিসর চলে যাবে ।” বাতিনীরা জিজ্ঞেস করতে লাগলো এসব হলো কি করে? নুরের বাবা যা বললো তার সারমর্ম হলো, ঝিল-মধ্যকার টিলা থেকে খাযানা উদ্ধার করে ঘোড়ার গাড়ি পর্যন্ত কোন ঘটনা ঘটেনি। ঘোড়ার গাড়িতে উঠার সময় নুরের বাবা ও তার সঙ্গী এবং নুরকে হায়দাররা গাড়ির পেছনে জায়গা দেয়। গাড়ি কিছু দূর আসার পর দুটি রাস্তার মুখে পড়ে গাড়ি। একটি রাস্তা গিয়েছে শাহদরের দিকে আরেকটি অন্য পথে । গাড়ি চালাচ্ছিলো হায়দার বাছারী। শাহদরের পথ রেখে হায়দার গাড়ি অন্য পথে নিয়ে গেলো। আর সঙ্গীরা চলন্ত গাড়ি থেকে নুর, নুরের বাবা ও তার সঙ্গীকে ধাকিয়ে গাড়ি থেকে ফেলে দিলো। কারো হাত পা না ভাঙগলেও সবাই দারুণ চোট পেলো। এজন্য সামলে নিতে কিছুটা সময় লাগলো । কিন্তু ততক্ষণে গাড়ি তাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। “আমরা শাহদরের পথ ধরে হাছড়ে পাছড়ে চলতে লাগলাম এবং ভয়ংকর এক জঙ্গলে প্রবেশ করলাম' - নুরের বাবা বলে গেলো - “একে তো হিংস্র প্রাণীর ভয় তার ওপর ডাকাতদের ভয়। আমাদের কাছে কিছু না থাকলেও সবচেয়ে বড় সম্পদ ছিলো আমার নুর । বেঁচে আসার কোন আশাই দেখছিলাম না। জঙ্গলে পাতা পড়ার শব্দ কানে আসলেও ভয়ে কেপে উঠতাম। এ বুঝি ডাকাত হবে । কিছু দূর আসার পর পেছন থেকে সাতটি উট আসতে দেখা গেলো । ভয়ে আমাদের পা মাটিতে আটকে যেতে লাগলো । এখন পালানোও বৃথা । কারণ উট সওয়াররা আমাদের সহজেই ধরে ফেলবে... আমরা আমাদের ভাগ্য সপে দিলাম তকদীরের ওপর । ওরা কাছে আসার পর দেখা গেলো চার উটের ওপর সামানপত্রের বোঝা । আর তিনটির মধ্যে পাচজন সওয়ার । ওদেরকে ডাকাত বা রাহজান মনে হলো না। ওরা মুচকি হেসে জিজ্ঞেস করলো। তোমরা কোথায় যাচ্ছো... আমরা মিথ্যা বললাম, আমরা উটে করে শাহদরে যাচ্ছিলাম । রাস্তায় দুই ডাকাত মালপত্রসহ আমাদের উট দুটো ছিনিয়ে নিয়ে গেলো... গেলো, আমি বললাম, তখন সে প্রাত্যকৃত সারতে এক পাহাড়ের আড়ালে চলে গিয়েছিলো । ওদেরকে আরো বললাম, এ আমার একমাত্র মেয়ে । এই বিপদে আপনারা যদি আমাদেরকে শাহদরে পৌছে দেন তাহলে আমরা সেখানে পৌছে আপনারা যত পারিশ্রমিক চাইবেন দিয়ে দেবো ।... ওরা তিন দিনে আমাদেরকে শাহদরে পৌছে দিলো। আমরা ওদের পারিশ্রমিকও শোধ করে দিলাম । আমাদের বেঁচে আসাটা আসলে কুদরতের এক অলৌকিক কান্ড ।' “যা হোক এখন আমাদের কি করতে হবে তাই বলো” - এক বাতিনী জিজ্ঞেস করলো । এখন তো আর পিছু ধাওয়া করে ওদেরকে তোমরা পাবে না। তাই একজন আলমোতে গিয়ে শায়খুল জাবালকে জানাও যে হায়দার বাছারী খাযানা নিয়ে পালিয়েছে।” তখনই একজন আলমোতের দিকে রওয়ানা হয়ে গেলো। নুরের বাবার উদ্দেশ্য হাসিল হয়ে গেলো । তিনি চাচ্ছিলেন, হাসান ইবনে সবা খাযানা সম্পর্কে যাতে সঠিক তথ্য না পায়। ২৭৬ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।