Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হলো । টিলার কাছে পৌছার পর নুর ও তার বাবা উঠে দীড়ালো যেন নৌকা থেকে নেমে পড়বে । হায়দার বাছারী ও তার দুই সঙ্গীরাও নৌকা থেকে নেমে পড়লো । নুরের বাবা ওদেরকে বললেন তোমরা এগোও আমরা আসছি। ওরা এগুতে শুরু করতেই নুরের বাবা নৌকায় থাকা তার লোককে জোরে জোরে বৈঠা মারতে বললেন ইংগিতে ৷ নুরের বাবা ও একটা বৈঠা নিয়ে নিলেন এবং দু'জনে মিলে তীব্র বেগে বৈঠা চালাতে শুরু করলেন। বৈঠার আওয়াজে হায়দার বাছারীরা পেছনে তাকিয়ে হতভম্ব হয়ে গেলো- আরে এরা নৌকা নিয়ে যাচ্ছে কোথায়? উচু আওয়াজে হায়দার অবশেষে জিজ্ঞেস করলো, তোমরা যাচ্ছো কোথায়? “তোমরা তোমাদের খাযানা আনতে চলে যাও । আমাদের খাযানার প্রয়োজন নেই” - নুরের বাবা একথা বলে হো হো করে হেসে উঠলেন। হায়দার তখনই বুঝে গেলো । তাদেরকে ধোকা দেয়া হয়েছে। তিনজনই বিলে লাফিয়ে পড়লো এবং নৌকার দিকে সাতরাতে শুরু করলো । নৌকা ততক্ষণে অনেকখানি এগিয়ে গেছে। ওরা ভেবেছিলো সাতরিয়ে এ পারে চলে যাবে। কিন্তু কুমীররা তাদের সবচেয়ে স্বাদের ভোজের আয়োজন দেখে আর বিলম্ব করলো না। নুরের বাবা নিরাপদে নৌকা ওপারে নিয়ে গেলেন। আর ওমনিই আকাশ বিদীর্ণ করা মরণ চিৎকার বেরিয়ে এলো তিন ফেদায়েনের মুখ থেকে। নুরের বাবা তার সঙ্গী ও নুরকে বললেন, আমরা দু'তিন রাত দেরী করবো । তারপর গোপনে শাহদর ফিরবো। চতুর্থ দিন ওরা শাহদর ফিরলো রাতের অন্ধকারে । যাতে কোন বাতিনী দেখতে না পায়। নুরের বাবা সোজা সাঞ্জারের ওযীরের বাড়িতে চলে গেলেন এবং তিনি কি করে এসেছেন তাও জানালেন । ওযীর খুব খুশী হলেন। ওযীরকে নুরের বাবা বললেন, আমাদের ঘোড়ার গাড়ি লুকিয়ে রাখার ব্যবস্থা করুন । আমরা যে এসেছি সেটা কাউকে জানানো যাবে না। দু'দিন পর্যন্ত আমরা কেউ ঘর থেকে বের হবো না। ০০০০৫ দু'দিন পর নুরের বাবা ঘর থেকে বের হলেন এবং যেখানে বাতিনীরা একত্রিত হয় সেখানে চলে গেলেন । তিন চারজন বাতিনী সেখানে বসেছিলো তখন। “আরে এসে গেছো তোমরা? - সবাই এক সঙ্গে বলে উঠলো- “ঘোড়ার গাড়ির আওয়াজ শুনলাম না । হায়দাররা কোথায়ঃ নুরের বাবা কোন জবাব না দিয়ে একটি চার পায়ার ওপর গিয়ে বসে পড়লেন। যেন ক্লান্তিতে তিনি ভেঙ্গে পড়ছেন। বাতিনীরা ঘাবড়ানো গলায় জিজ্ঞেস করলেন আজ কি হয়েছে? “কি বলবো তোমাদের? -নুরের বাবা বড় কষ্টার্ত গলায় বললেন-”' শায়খুলজাবালের বদৌলতে আমি ও আমার মেয়ে বেচে আসতে পেরেছি... আর হায়দার বাছারী ও হায়দার বাছারীর সঙ্গীরা খাযানা নিয়ে অন্যদিকে চলে গেছে। আমাদের গাড়ি থেকে ২৭৫ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।